ঢাকাWednesday , 19 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ক্যাম্পাস
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্রগ্রাম
  12. চাঁপাইনবাবগঞ্জ
  13. জনপ্রিয় সংবাদ
  14. জাতীয়
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

দাওকান্দি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ না কি মৃত্যু ফাঁদ!

Link Copied!

নিজেস্ব প্রতিবেদকঃ 

রাজশাহী দুর্গাপুর উপজেলার দাওকান্দি সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার জন্য দেশজুড়ে আলোচিত – সমালোচিত। এখানে রয়েছে সরকারি ডিগ্রি কলেজ, উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সকল পরীক্ষা কেন্দ্র। চার থানার মোড় দাওকান্দি।

১৯ আগস্ট (বুধবার) সরেজমিনে দেখা যায়, এই দিন দাওকান্দি উচ্চ বিদ্যালয় কতৃপক্ষ আন্তশ্রেণী প্রীতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে। বিদ্যালয়ের মাঠে খেলা চলাকালীন একাধিক খেলোয়াড় (ছাত্র) আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে বলে বিদ্যালয় সূত্রে জানা যায়।

স্থানীয় হাজী মোঃ শামসুল হক বলেন, “দাওকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রেমীদের জন্য এক সময় আয়োজন করা হতো ফুটবল,ক্রিকেট, ভলিসহ বিভিন্ন প্রীতি টুর্নামেন্ট। কালের আবর্তে বিলিনের পথে ঐতিহাসিক এই দাওকান্দি উচ্চ বিদ্যালয় মাঠ।”

স্থানীয় সচেতন মহলের একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, বর্তমানে মাঠটি সম্পূর্ণরূপে খেলার অনুপযোগী। এটি খেলার মাঠ না কি মৃত্যু ফাঁদ! কারণ হিসেবে চিহ্নিত করেছেন, পানের হাটকে। তারা বলেন, সঠিক পরিকল্পনার মাধ্যমে পানের হাটকে, হাটের জমিতে নিয়ে ব্যবসায়ীদের স্থায়ী বন্ধবস্ত করা হলে তবেই মাঠকে পূর্বের অবস্থানে ফিরিয়ে নেওয়া সম্ভব।

এই বিষয়ে মুঠোফোনে কথা হয় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নিবার্হী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানার সাথে। তিনি বলেন, “বর্তমান সরকার দেশের শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার সুযোগ বাড়াতে দেশব্যাপী ৪,৫৯৯টি নতুন আধুনিক খেলার মাঠ তৈরির উদ্যোগ নিয়েছেন। প্রতিটি ইউনিয়নে অন্তত ৮ বিঘা এবং প্রতিটি উপজেলায় ১০ বিঘা করে জমি বরাদ্দ দিয়ে এই উন্মুক্ত খেলার মাঠ ও ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হচ্ছে। যেহেতু দাওকান্দি উচ্চ বিদ্যালয়ে পূর্ব থেকেই মাঠ আছে সেহেতু আমি পরিদর্শন করে আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। আমি ইতিমধ্যে উপজেলার অনেক বিদ্যালয় পরিদর্শন করেছি সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”

dailyalochitosangbad