নিজেস্ব প্রতিবেদকঃ
রাজশাহীতে ১০টি দলের অংশগ্রহণে ২২ আগস্ট ২০২৬ মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ শুরু হয়।
রাজশাহীর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে এই টুর্নামেন্ট আয়োজিত হয়। যুবসমাজকে মাঠে ফিরিয়ে আনা এবং মাদকমুক্ত ও সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে এই আয়োজন করা হয়েছে বলে জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়।
রাজশাহীর জেলা প্রশাসক কাজী শাহিদুল ইসলামের ‘রাজশাহী খেলবে, বাংলাদেশ জিতবে’—এই স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে চলছে এই ফুটবল প্রতিযোগিতা।
২রা সেপ্টেম্বর (বুধবার) দুর্গাপুর বনাম পুঠিয়া উপজেলার প্রতিযোগিতা বিকেল ৪ টায় জাঁকজমক পূর্ণভাবে, টানটান উত্তেজনায়, হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্য দিয়ে নির্ধারিত সময়ে দুর্গাপুর উপজেলা দল ২ গোল এবং পুঠিয়া উপজেলা ২ গোল করলে খেলা টাইব্রেকারে গড়াই। এতে দুর্গাপুর ২/১ গোলে পরাজিত করে ফাইনালে যায়।
ডিসি বলেন, খেলার মাঠে ফিরে আসুক তারুণ্য, মেধার বিকাশ ঘটুক এবং খেলাধুলার মাধ্যমে একটি মাদকমুক্ত, সুস্থ ও সমৃদ্ধ রাজশাহী গড়ে উঠুক।
তরুণদের খেলার মাঠে ফিরিয়ে আনা, সাধারণ শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে সমান গুরুত্ব দেওয়া এবং তৃণমূল থেকে উদীয়মান প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করাই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠে উপস্থিত থেকে খেলা দেখেন, অধ্যাপক মোঃ নজরুল ইসলাম মন্ডল, সংসদ সদস্য, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর), উম্মে হাবিবা ফারজানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, দুর্গাপুর, লিয়াকত সালমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুঠিয়া, লায়লা নূর তানজু, সহকারী কমিশনার (ভূমি), দুর্গাপুর, শিবু দাস, সহকারী কমিশনার (ভূমি), পুঠিয়া সহ হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শক ছিল গ্যালারি কানায় কানায় পরিপূর্ণ।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ টাকা ও রানার্স-আপ দল পাবে ৫০ হাজার টাকা পুরস্কার।
খেলা শেষ দুর্গাপুর উপজেলা ফুটবল দলকে অভিনন্দন জানান, অধ্যাপক মোঃ নজরুল ইসলাম মন্ডল, সংসদ সদস্য, উম্মে হাবিবা ফারজানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, লায়লা নূর তানজু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।

