ঢাকাSaturday , 14 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঐতিহ্য
  8. ক্যাম্পাস
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. চট্রগ্রাম
  13. চাঁপাইনবাবগঞ্জ
  14. জনপ্রিয় সংবাদ
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে মাদকবিরোধী সমাবেশ, মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

দৈনিক বিজয়২৪
November 14, 2026 7:21 pm
Link Copied!

নিজেস্ব প্রতিবেদকঃ 

রাজশাহীর দুর্গাপুরে একটি সুন্দর, সুস্থ ও আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে গণসচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় দুর্গাপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বহরমপুর গ্রামে বহরমপুর দারুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে গ্রামবাসীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখার আমির মাস্টার সাইফুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এম আকবর আলী বাবলু।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোক্তাদির হোসেন মন্টু, দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, হাসেন আলী, আব্দুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে বিপথগামী করে তোলে। মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে অভিভাবকদের সন্তানদের চলাফেরা, বন্ধুবান্ধব ও দৈনন্দিন কর্মকাণ্ডের প্রতি সচেতন নজর রাখতে হবে।

তারা আরও বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এ ব্যাধি নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না। প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি তরুণ সমাজকে খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।

বক্তারা বলেন, আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে মাদকমুক্ত সমাজ গঠনের কোনো বিকল্প নেই। এ জন্য দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও আদর্শ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।

সমাবেশে স্থানীয় বাসিন্দারা মাদকমুক্ত বহরমপুর গ্রাম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

Doinikbijoy24