নিজেস্ব প্রতিবেদকঃ
মাদক বিরোধী অভিযান হলো অবৈধ মাদকের ব্যবহার, ব্যবসা ও চোরাচালান বন্ধ করার আইনি ও সামাজিক উদ্যোগ। প্রশাসন, বাংলাদেশ পুলিশ, র্যাব এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত এই অভিযান পরিচালনা করে থাকে।
১৩ই আগষ্ট (বৃহস্পতিবার) সকাল ১১.৩০ মিনিট হইতে দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত মাদক বিরোধী অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। রাজশাহী পুঠিয়া পৌর এলাকার ৪নং ওয়ার্ড অধীন কৃষ্ণপুর গ্রামে মাদকের বিরুদ্ধ টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। এসময় ২,০০০ লিটারের অধিক চোলাই মদ জব্দ করা হয়। অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন, শিবু দাস, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকেটিভ ম্যাজিস্ট্রেট এবং পৌর প্রশাসক, পুঠিয়া, রাজশাহী।
যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং সাধারণ মানুষকে সচেতন করতে পৌর প্রশাসক শিবু দাস আলোচনা সভার মাধ্যমে নিয়মিত ভাবে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে, আইনের সু-শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নানামুখী সামাজিক উন্নয়ন মূলক কাজ এবং মানবিক কার্যক্রমে অংশগ্রহণের জন্য উপজেলা বাসির আস্থা অর্জনে সক্ষম হয়েছেন।
ভূমি অফিস সূত্রে জানা যায়, জব্দকৃত চোলাই মদ এবং চোলাই মদ উৎপাদনে ব্যবহৃত উপকরণ জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযান প্রসঙ্গে শিবু দাস বলেন, “মাদক একটি নীরব ঘাতক। এটি যুবসমাজকে ধ্বংস করে। শুধু আইন তৈরি ও আইনের প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল করা সম্ভব নয়।মাদকের বিরুদ্ধে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রশাসন ও আইন কঠোর করার পাশাপাশি পরিবার থেকে সচেতনতা শুরু করতে হবে। ঘটনা স্থলে কাউকে পাওয়া যায়নি। থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা প্রক্রিয়াধীন। মাদকের বিস্তার রোধে ও মাদকমুক্ত পুঠিয়া বিনির্মাণে এ ধরনের অভিযান চলমান থাকবে।”
উপজেলার সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন,” শিবু দাস পুঠিয়া উপজেলায় যোগাদানের পর থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি কোন রাজনীতি নেতা বা গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হন না। তিনি আমাদের কাছে শুধু একজন সরকারি কর্মকর্তা নন, আমাদের একজন শুভাকাঙ্ক্ষী। তাঁর সকল কার্যক্রম আইনের সু-শাসন প্রতিষ্ঠা ও জনকল্যাণ মুখী। সরকারের সকল কর্মকর্তা তাঁর মত নিষ্ঠাবান ও সৎ হওয়া উচিত বলে মন্তব্য করেন তারা।”

