ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ক্যাম্পাস
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্রগ্রাম
  12. চাঁপাইনবাবগঞ্জ
  13. জনপ্রিয় সংবাদ
  14. জাতীয়
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বাঘায় মাদক, সন্ত্রাস, উগ্রবাদ ও নারী নির্যাতনবিরোধী মতবিনিময় সভায়- ডিআইজি

দৈনিক বিজয় ২৪
September 15, 2026 11:01 pm
Link Copied!

নিজেস্ব প্রতিবেদকঃ 

রাজশাহীর বাঘায় মাদক, সন্ত্রাস, উগ্রবাদ ও নারী নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনের লক্ষ্যে আয়োজিত এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, ধর্মীয় নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

সভায় স্থানীয়রা এলাকার বিভিন্ন সমস্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের মতামত তুলে ধরেন। তারা মাদক ব্যবসা ও সেবন প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকানো, নারী নির্যাতন বন্ধ, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে পুলিশের সহযোগিতা কামনা করেন।

স্থানীয়দের বক্তব্যের পর পুলিশ কর্মকর্তারা অপরাধ প্রতিরোধে পুলিশের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং জনগণকে অপরাধ সংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান। পাশাপাশি কোনো অপরাধ বা অপরাধীর বিষয়ে তথ্য পেলে তা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর গুরুত্ব তুলে ধরেন।

সভায় সভাপতিত্ব করেন, রাজশাহী জেলার পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মাদক, সন্ত্রাস, উগ্রবাদ ও নারী নির্যাতন সমাজের জন্য মারাত্মক হুমকি। এসব অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অপরাধ সংঘটনের আগেই তা প্রতিরোধে পুলিশকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। পুলিশ সুপার সমাজে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে মাদক, সন্ত্রাস, উগ্রবাদ এবং নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানান। মাদক বিষয়ে তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে। তাই মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। একইভাবে নারী নির্যাতন প্রতিরোধে পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাঘা থানা পুলিশ এবং পুলিশের কুইক রেসপন্স টিমকে জনস্বার্থে দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করার জন্য জোরালো নির্দেশনা দেন।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আশিক সাঈদ। তিনি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া, নারী নির্যাতনসহ বিভিন্ন সামাজিক সমস্যার বিষয়ে খোঁজখবর নেন।

ডিআইজি মোঃ আশিক সাঈদ বলেন, সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে জনগণের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। মাদক, সন্ত্রাস, উগ্রবাদ ও নারী নির্যাতনের মতো অপরাধ কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। এসব অপরাধের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে অপরাধ প্রতিরোধে জনগণের সচেতনতা ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বাঘা থানা পুলিশকে মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে আরও তৎপর হওয়ার নির্দেশ দেন তিনি। অপরাধের তথ্য পাওয়া গেলে দ্রুত যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষ যাতে পুলিশের কাছ থেকে দ্রুত সেবা পায়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন ডিআইজি।

ডিআইজি আরও বলেন, শুধু পুলিশের একার পক্ষে সামাজিক অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এজন্য জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব, অভিভাবক, শিক্ষার্থী এবং সাধারণ জনগণকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় বক্তারা বাঘা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, সন্ত্রাস, উগ্রবাদ ও নারী নির্যাতনসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

dailyalochitosangbad