ঢাকাSunday , 26 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ক্যাম্পাস
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্রগ্রাম
  12. চাঁপাইনবাবগঞ্জ
  13. জনপ্রিয় সংবাদ
  14. জাতীয়
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে কলেজ সভাপতি পদ নিয়ে উত্তপ্ত শিক্ষাঙ্গন

Link Copied!

নিজেস্ব প্রতিবেদকঃ 

রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঐতিহ্যবাহী জয়নগর ইউনিয়নের হাটকানপাড়া জোবেদা ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে শিক্ষাঙ্গন এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গন।

কলেজটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেনকে না করার দাবিতে একাত্বতা ঘোষনা করে ঐক্যবদ্ধ হয়েছেন স্থানীয় জনতা, অভিভাবক এবং সচেতন নাগরিক সমাজ।

স্থানীয়দের স্পষ্ট অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ও নিরপেক্ষতা বজায় রাখতে বিতর্কহীন এবং এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিত্বকে এই পদে আনা প্রয়োজন। দলীয় প্রভাব বা কোনো নির্দিষ্ট ব্যক্তির কাছে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানকে জিম্মি হতে দেবেন না বলে হুঁশিয়ারি দেন তারা।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, জোবায়েদ রাজনৈতিক পদ ব্যবহার করে অর্থের বিনিময়ে আ’লীগ পুনর্বাসন করছে, চিহ্নিত আ’লীগকে বিএনপির কমিটিতে পদ দিচ্ছে। উপজেলা জুড়ে রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির মূলে উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মোঃ জোবায়েদ হোসেন। যার কর্মকাণ্ড স্থানীয় রাজনীতিতে বিতর্কের জন্ম দিয়েছে। যা বিএনপির সমর্থক, কর্মী ও নেতাদের কাম্য নয়। দলীয় শৃঙ্খলা রক্ষার্থে তারা অনতিবিলম্বে জোবায়েদের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপের দাবি জানান।

উদ্ভূত পরিস্থিতিতে হাটকানপাড়া জোবেদা ডিগ্রি কলেজের ঐতিহ্য রক্ষায় এবং শিক্ষার্থীদের সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে অবিলম্বে নিরপেক্ষ ও যোগ্য ব্যক্তিকে সভাপতি পদে নির্বাচনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। অন্যথায় কঠোর সামাজিক আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সচেতন জনতা।

dailyalochitosangbad