ঢাকাFriday , 24 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ক্যাম্পাস
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্রগ্রাম
  12. চাঁপাইনবাবগঞ্জ
  13. জনপ্রিয় সংবাদ
  14. জাতীয়
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শুরুতেই চমক- বাল্য বিবাহ বন্ধে আইনি পদক্ষেপ

Link Copied!

নিজেস্ব প্রতিবেদকঃ

রাজশাহী দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই আইনের সুশাসন প্রতিষ্ঠায় চমক দেখিয়ে চমকে দিলেন উপজেলা বাসিকে উম্মে হাবিবা ফারজানা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুর্গাপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড বহরমপুর গ্রামের সিদ্দিক আলী তার ১৫ বছর বয়সী কিশোরী শাবানা খাতুনের বিবাহ দিচ্ছিলেন চারঘাট উপজেলাধীন মকসেদের ছেলে নিরব (২০) এর সাথে। বিষয়টি ইউএনও অবগত হওয়ার সাথে সাথে তিনি থানা এবং মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তার কাছে ফোন দিয়ে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

ইউএনও-এর নির্দেশে মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা থানা পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেয় এবং পরবর্তীতে উভয় পক্ষের কাছে মুচলেকা নিয়ে বিয়ের আয়োজন পন্ড করে দেন।

কিশোরীর পিতা সিদ্দিক বলেন,আমি ভুল করেছি। বাল্যবিবাহের কুফল সম্পর্কে আমি জেনেছি। আমার মত ভুল যেনো কোন পিতা না করেন সেই আহ্বান জানান তিনি।

সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন,”বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির মূল চাবিকাঠি হলো বাল্যবিবাহের কুফল সম্পর্কে ব্যাপক প্রচার, নারী শিক্ষার প্রসার, দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর যথাযথ প্রয়োগ। আইন প্রয়োগের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে একত্রিত করে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।”

বাল্যবিবাহ সম্পর্ক লায়লা নূর তানজু, সহকারী কমিশনার (ভূমি) বলেন, “বাল্যবিবাহ হলো অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির আনুষ্ঠানিক অথবা অনানুষ্ঠানিক বিবাহ। আইনত বিয়ের বয়স ১৮ বৎসর, বিশেষত মেয়েদের ক্ষেত্রে। কিন্তু বিশেষ ক্ষেত্রে অভিবাবকের অনুমতি সাপেক্ষে এই বয়সের আগেও বিয়ের অনুমতি দেওয়া হয়। বাল্যবিবাহে মেয়ে এবং ছেলে উভয়ের উপরই প্রভাব পড়ে। তবে মেয়েরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়, বিশেষত নিম্ন আর্থসামাজিক পরিস্থিতির কারণে। বেশিরভাগ বাল্যবিবাহে দুজনের মধ্যে শুধু একজন অপ্রাপ্তবয়স্ক হয়ে থাকে। বিশেষত মেয়েরাই বাল্যবিবাহের শিকার বেশি হয়।”

এ বিষয়ে কথা বলতে ফাতেমা খাতুন, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হওয়ায় তাঁরা আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি।

কথা হয় উম্মে হাবিবা ফারজানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, দুর্গাপুর, রাজশাহী। তিনি বলেন,”বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ এবং শিশুর মৌলিক অধিকার পরিপন্থী। আইন প্রয়োগের পাশাপাশি প্রশাসন, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টাই পারে বাল্যবিবাহ প্রতিরোধ করতে।”

স্থানীয় সচেতন মহল জানায়, ইউএনও নতুন এসেই আইনের সুশাসন প্রতিষ্ঠায় সক্রিয়। তাঁর হাতে ধরে উপজেলার সার্বিক পরিস্থিতির উন্নয়ন ঘটবে এটাই তাদের প্রত্যাশা।

dailyalochitosangbad