ঢাকাWednesday , 26 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ক্যাম্পাস
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্রগ্রাম
  12. চাঁপাইনবাবগঞ্জ
  13. জনপ্রিয় সংবাদ
  14. জাতীয়
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আটক-২

Link Copied!

নিজেস্ব প্রতিবেদকঃ 

রাজশাহী পুঠিয়া উপজেলা প্রশাসন মাদকের বিরুদ্ধে বরাবরের মতো শক্ত অবস্থানে রয়েছে। বাংলাদেশ সরকার দেশ থেকে মাদক নির্মূল ও এর অপব্যবহার রোধে ‘জিরো টলারেন্স’ (শূন্য সহনশীলতা) নীতি ঘোষণা করে বিভিন্ন বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এই পদক্ষেপ বাস্তবায়নের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন, শিবু দাস, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুঠিয়া, রাজশাহী।

২৬ আগস্ট (বুধবার) সকাল ৭.০০ টা হতে দুপুর ১.০০ ঘটিকা পর্যন্ত বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজার ও খুঁটিপাড়া হতে মাদক বিক্রেতা ও মাদকসেবীদের গ্রেফতার করতে অভিযান পরিচালনা করা হয়।

এসময় উক্ত স্থানসমূহ হতে মোন্তাজ আলীর ছেলে নুরুল ইসলাম নুর নামের ১ জন মাদক বিক্রেতা ঝলমলিয়া বাজার হতে এবং আব্দুল গফুরের ছেলে জব্বার আলী নামের ১ জন মাদকসেবীকে খুটিপাড়া হতে আটক করা হয়।

তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত একজনকে ০৬ মাস ও অপরজনকে ০৩ মাস মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে বলে ভূমি অফিস সূত্রে জানা যায়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবু দাস, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

অভিযান প্রসঙ্গে শিবু দাস বলেন,”মাদক একটি সুন্দর জীবন ও সম্ভাবনাময় সমাজকে মুহূর্তেই শেষ করে দেয়। তাই আমাদের সকলকে মাদক থেকে দূরে থাকতে হবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে সচেষ্ট হতে হবে। যুবসমাজ ও সমাজের শান্তি-শৃংখলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর থেকে কঠোরতর অভিযান চলমান থাকবে।”

স্থানীয় সচেতন মহল এমন অভিযান সাধুবাদ জানিয়ে নিয়মিত অভিযান পরিচালনা করার দাবি জানিয়েছেন।

dailyalochitosangbad