ঢাকাThursday , 25 June 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্রগ্রাম
  11. চাঁপাইনবাবগঞ্জ
  12. জনপ্রিয় সংবাদ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. বন ও পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬: রাজশাহীর বিজয়

Link Copied!

নিজেস্ব প্রতিবেদকঃ 

রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত। অত্যন্ত উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে । চূড়ান্ত পর্বের শ্বাসরুদ্ধকর ম্যাচে বগুড়া জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাজশাহী জেলা দল।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজশাহী পুলিশ লাইন্স মাঠে এই টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা সার্বিক আয়োজনে এই টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

কাবাডি দক্ষিণ এশিয়ার একটি অত্যন্ত প্রাচীন ও ঐতিহ্যবাহী খেলা, যার উৎপত্তি মূলত প্রাচীন ভারতে ৪,০০০ বছরেরও বেশি সময় আগে হয়েছিল। এটি ভারতীয় উপমহাদেশে আত্মরক্ষা এবং শারীরিক কসরতের মাধ্যম হিসেবে উদ্ভূত হয় এবং পরবর্তীতে এটি অঞ্চলভেদে হা-ডু-ডু, চডুকুট বা কাবাডি নামে পরিচিতি লাভ করে।

১৯৭২ সালে কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করে। ২০০৪ সালে মুম্বাইয়ে প্রথমবারের মতো পুরুষদের ‘কাবাডি বিশ্বকাপ’ অনুষ্ঠিত হয়। আজ কাবাডি আন্তর্জাতিক অঙ্গনে একটি সুপ্রতিষ্ঠিত খেলা।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ক্রীড়া ও বিনোদন প্রেমী রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি এবং সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিজয়ী ও রানার আপ উভয় দলকে অভিনন্দন জানিয়ে বলেন, “কাবাডি আমাদের জাতীয় খেলা। এই ঐতিহ্যের ধারাকে টিকিয়ে রাখতে এবং পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক দক্ষতা বৃদ্ধিতে এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

এ অনুষ্ঠানে রাজশাহী জেলা পুলিশ ও রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।

dailyalochitosangbad