ঢাকাSunday , 8 March 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্রগ্রাম
  11. চাঁপাইনবাবগঞ্জ
  12. জনপ্রিয় সংবাদ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তে বিজিবির অভিযান- গোদাগাড়ীতে ২৫ বোতল ভারতীয় মদ জব্দ

Link Copied!

নিজেস্ব প্রতিবেদকঃ 

রাজশাহীর সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)। রোববার (৮ মার্চ ) ভোররাতে গোদাগাড়ী থানাধীন হরিশংকরপুর সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালিত হয়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে অন্ধকারের সুযোগে পালিয়ে যেতে সক্ষম হয় মাদক কারবারী।

বিজিবি ও স্থানীয় সূত্রে আরো জানা যায়, সীমান্ত পথে মাদকের একটি বড় চালান দেশে প্রবেশ করতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ বিদিরপুর বিওপি’র একটি চৌকস আভিযানিক দল সতর্ক অবস্থান নেয়। রোববার ভোর আনুমানিক ৩টা ৪০ মিনিটে বিজিবির দলটি হরিশংকরপুর নামক এলাকার একটি কবরস্থানের পার্শ্বে অত্যন্ত গোপনে উৎ পেতে থাকে। বিজিবি উপস্থিত টের পেয়ে বস্তা ফেলে পালিয়ে যায় বিজিবি সদস্যরা তাকে ধাওয়া দিলে সে পালিয়ে যেতে সক্ষম হয়।

পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থল তল্লাশি করে ফেলে যাওয়া বস্তাটি উদ্ধার করেন। বস্তার ভেতর থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ২৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যগুলোর বর্তমান বাজারমূল্য যাচাইপূর্বক তা স্থানীয় গোদাগাড়ী থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজিবি নিশ্চিত করেছে।

প্রেস ব্রিফিংয়ে বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত মাদকদ্রব্যগুলো ‘মালিকবিহীন’ হিসেবে উদ্ধার দেখানো হলেও সংশ্লিষ্ট মাদক কারবারীকে শনাক্ত করার কাজ চলছে। সীমান্তে চোরাচালান ও মাদকের বিস্তার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে। পলাতক আসামির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

dailyalochitosangbad