ঢাকাSunday , 19 April 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্রগ্রাম
  11. চাঁপাইনবাবগঞ্জ
  12. জনপ্রিয় সংবাদ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত 

Link Copied!

নিজেস্ব প্রতিবেদকঃ 

রাজশাহী জেলা পুলিশের উদ্যেগে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।

১৯ এপ্রিল (রবিবার) রাজশাহী জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা যথাক্রমে সকাল ৭:৩০, ৯:৩০ এবং ১১:০০ টায় অনুষ্ঠিত হয়। সভাসমূহের সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান।

মাস্টার প্যারেড, কল্যাণ সভায় রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান পুলিশের কল্যাণ ও শৃঙ্খলার উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় সাধারণত পুলিশ বা সংশ্লিষ্ট বিভাগের সদস্যদের কল্যাণ, পেশাগত সমস্যা সমাধান এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলার তদন্ত, ওয়ারেন্ট তামিল ও মাদক নির্মূলের নির্দেশনাসহ সার্বিক অপরাধ চিত্র বিশ্লেষণ করেন তিনি। পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে অপরাধ কমিয়ে আনার নির্দেশনা দেন তিনি। একই সাথে পুলিশ সুপার পুলিশ সদস্যদের আবেদন ও অনুরোধ শোনেন এবং সেগুলো সমাধানের জন্য নির্দেশ দেন।

অপরাধ পর্যালোচনা সভায় সাধারণ জনগণকে তাদের প্রত্যাশিত পরিসেবা অবিলম্বে পাওয়ার বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।পুলিশিং কার্যক্রমের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়। এলাকায় চুরি, ডাকাতি এবং অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে রাখার ব্যাপারেও নির্দেশনা দেওয়া হয়। এছাড়াও গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা ও থানা এলাকার আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিশেষে উপস্থিত সকলকে দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা এবং সততার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করে সাধারণ জনগণের আস্থা অর্জনের নির্দেশ দেওয়া হয়।

dailyalochitosangbad