ঢাকাFriday , 14 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ক্যাম্পাস
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্রগ্রাম
  12. চাঁপাইনবাবগঞ্জ
  13. জনপ্রিয় সংবাদ
  14. জাতীয়
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পুঠিয়াতে এডিপি ও এলজিসিআরআরপি প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধনে- এমপি

Link Copied!

নিজেস্ব প্রতিবেদকঃ 

অবহেলিত রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) সংসদীয় আসনের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, দারিদ্র বিমোচন ও অবকাঠামো উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সংসদ সদস্য অধ্যাপক মোঃ নজরুল ইসলাম মন্ডল।

তিনি পুঠিয়া পৌরসভার সার্বিক অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (ADP) এবং স্থানীয় সরকার কোভিড-১৯ সাড়াদান ও পুনরুদ্ধার (LGCRRP) প্রকল্পের আওতায় একাধিক উন্নয়নমূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

১৪ই আগষ্ট (শুক্রবার) আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এসব উন্নয়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য মোঃ নজরুল ইসলাম মন্ডল। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিবু দাস সহকারী কমিশনার (ভূমি) সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নজরুল ইসলাম মন্ডল বলেন, “পৌর এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের নাগরিক সমস্যা নিরসন এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়নে টেকসই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা, সড়ক উন্নয়ন ও অবকাঠামোগত সংস্কারের মাধ্যমে পুঠিয়াকে একটি আধুনিক ও পরিবেশবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে।” তিনি এসব প্রকল্পের শতভাগ গুণগত মান বজায় রেখে সময়মতো কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

অনুষ্ঠানে শিবু দাস তাঁর বক্তব্যে বলেন, “পৌরসভার প্রশাসনিক ও ভূমি সংক্রান্ত সেবার পাশাপাশি সার্বিক অবকাঠামোগত উন্নয়নে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। উন্নয়ন কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সুফল পৌঁছে দিতে আমরা সর্বাত্মক সহযোগিতা করে যাব।”

উপস্থিত স্থানীয় প্রতিনিধিরা জানান, এডিপি ও এলজিসিআরআরপি প্রজেক্টের অধীন বাস্তবায়নাধীন এসব কাজ শেষ হলে পৌরসভার দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে, যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে এবং পৌরবাসীদের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

dailyalochitosangbad