নিজেস্ব প্রতিবেদকঃ
ঈদ শুভেচ্ছা বিনিময় মূলত ঈদ উৎসবের একটি আনন্দঘন ও ঐতিহ্যবাহী অংশ, যা জাতীয় পর্যায় থেকে শুরু করে ব্যক্তিগত পর্যায় পর্যন্ত বিস্তৃত। বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ ও গণ্যমান্য ব্যক্তিরা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে থাকেন।
২৯ মে (শুক্রবার) ঈদ শুভেচ্ছা বিনিময়ে রাজশাহী দুর্গাপুরে ছুটে আসেন কেন্দ্রীয় যুবদলের সদ্য সাবেক কোষাধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা। এই সময় তিনি বাজার এলাকায় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সাথে বুকে বুকে মিলিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন।
জানা যায়, তিনি পুঠিয়া উপজেলার কৃতি সন্তান। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। সেই সুবাদে এই আসনের প্রতিটি গ্রামে তাঁর পরিচিতি ও নেতা, কর্মী ও সমর্থক রয়েছে। রয়েছে মানুষের প্রতি তাঁর গভির ভালবাসা। ব্যক্তিত্বের কারণে পেয়েছেন সাধারণ মানুষের ভালবাসা ও দোয়া।
কুশল বিনিময় শেষে নেতা-কর্মীদের নিয়ে মেতে উঠেন চায়ের আড্ডায়।
গোলাম মোস্তফা সম্পর্কে জানতে চাইলে, দুর্গাপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, যুবদলের সাবেক আহ্বায়ক ও দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের সভাপতি মোঃ মাইনুল ইসলাম বলেন, মোস্তফা ভাই এত বড় মাপের মানুষ হয়েও খুব সহজেই সাধারণ খেটে খাওয়া মানুষের সাথে মিশে যান নেই অহংকার। দুর্গাপুরের মানুষের প্রতি তাঁর ভালবাসার বহিঃপ্রকাশ ঈদ আনন্দ উপভোগের জন্য দুর্গাপুরে আগমন। এটা আমরা কল্পনা করতে পারিনি। প্রতিটি নেতার শিক্ষা নেওয়া দরকার মোস্তফা ভাইয়ের কাছে।
এই প্রতিবেদককে দেওয়া সাক্ষাৎকারে গোলাম মোস্তফা বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর হাতকে আরও শক্তিশালী করতে আমি সর্বদা প্রস্তুত আছি।”
তিনি আরও বলেন, ভবিষ্যতে যদি তিনি দুর্গাপুর-পুঠিয়া আসনের সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন, তাহলে নিজের নীতি ও আদর্শকে সামনে রেখে দুর্গাপুর ও পুঠিয়ার সার্বিক উন্নয়নে কাজ করবেন এবং সবসময় সাধারণ মানুষের পাশে থাকবেন।
এ সময় উপস্থিত ছিলেন,শফিকুল ইসলাম আজম,সাবেক পৌর যুবদলের সাধারণ সম্পাদক, সাবেক পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিলহজ,জেলা যুবদলের সদস্য সোহেল রানা শহীদ, মোঃ রিমন,জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও দুর্গাপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক,মরসালিন,দুর্গাপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান,যুবনেতা বাবু,জাহাঙ্গীর,সাইদুর,মরসেদ,জাহাঙ্গীর (ঝালুকা), সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

