ঢাকাTuesday , 19 May 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্রগ্রাম
  11. চাঁপাইনবাবগঞ্জ
  12. জনপ্রিয় সংবাদ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে “দেশব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬” উদ্বোধনে জুমে- তারেক রহমান

Link Copied!

নিজেস্ব প্রতিবেদকঃ 

প্রধানমন্ত্রী তারেক রহমান ১৯ মে (মঙ্গলবার) রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর উদ্বোধন করেন। রাজশাহী দুর্গাপুর উপজেলা ভূমি অফিস অনলাইন জুমে এই উদ্বোধন অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে যুক্ত হয় শত শত ভূমি মালিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী -৫ (পুঠিয়া-দুর্গাপুর) সংসদ সদস্য অধ্যাপক মোঃ নজরুল ইসলাম।

১৯ মে থেকে সারা দেশে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ শুরু হয় এবং আগামী ২১ মে পর্যন্ত তা চলবে। ঢাকায় প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে দেশের প্রতিটি জেলা ও উপজেলার ন্যায় দুর্গাপুরেও এ মেলা শুরু হয়।

এবারের মেলার মূল প্রতিপাদ্য হচ্ছে, ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’।

ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ডিজিটাল জরিপ, ল্যান্ড জোনিং এবং জমি ক্রয়ের সঙ্গে সঙ্গে মালিকানা সনদ প্রদানের পরিকল্পনা হাতে নিয়েছে ভূমি মন্ত্রণালয়। পাশাপাশি উপজেলা ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রি অফিসের মধ্যে সমন্বয় করে একক ডিজিটাল রেজিস্ট্রেশন ও ই-নামজারি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

লায়লা নূর তানজু (সহকারী কমিশনার ভূমি), দুর্গাপুর, রাজশাহী বলেন, ‘ভূমিসেবা এখন অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে অনেক সহজ ও জনবান্ধব হয়েছে। মেলার মূল লক্ষ্য হলো নাগরিকদের এ নতুন সেবার সঙ্গে পরিচিত করা এবং সরাসরি সেবা প্রদান করা।’ তিনি আরও বলেন, মেলা আয়োজনের মূল উদ্দেশ্য হলো ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সেবাগুলো পৌঁছে দেওয়া। ভূমি সেবাসংক্রান্ত অভিযোগের জন্য জাতীয় হটলাইন ১৬১২২ সম্পর্কে ব্যাপক প্রচার চালানো হবে। এ ছাড়া ‘ভূমি আমার ঠিকানা’ শীর্ষক তথ্যবহুল বুকলেট বিতরণ করা হবে, যাতে সাধারণ মানুষ সহজ ভাষায় ভূমি সেবা সম্পর্কে জানার সুযোগ পান।

মাশতুরা আমিনা (উপজেলা নির্বাহী কর্মকর্তা), দুর্গাপুর, রাজশাহী বলেন, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলার মাধ্যমে জনগণ সরাসরি বিভিন্ন ভূমিসেবা সম্পর্কে ধারণা পাবেন এবং কিছু সেবা মেলা প্রাঙ্গণ থেকে তাৎক্ষণিকভাবে গ্রহণ করতে পারবেন। মেলায় নাগরিকরা ভূমি পোর্টালে নিবন্ধন, ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও ডিসিআর সংগ্রহ, মৌজাম্যাপ সংগ্রহসহ অন্যান্য সেবা সম্পর্কে সরাসরি ধারণা পাবেন।

মেলার সাফল্যের জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ের মাধ্যমে ব্যাপক প্রচার চালানো হচ্ছে। প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে উৎসবমুখর পরিবেশে মেলা অনুষ্ঠিত হচ্ছে।

এছাড়া ভূমি সেবা আরও জনবান্ধব করার জন্য অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে মানুষের সরাসরি হস্তক্ষেপ (হিউম্যান টাচ) কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মেলার আওতায় মিউটেশন, এলডি ট্যাক্স, খতিয়ানসহ বিভিন্ন সেবা অটোমেশন করা হয়েছে।

মেলার সময় সেবা প্রার্থীরা ই-নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদানের পাশাপাশি খতিয়ান ও মৌজার সার্টিফায়েড কপি সংগ্রহ করতে পারবেন। ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণও মেলা থেকে সরাসরি প্রদান করা হবে।

মেলার অন্যতম বিশেষত্ব হলো নাগরিকদের ভূমি বিষয়ক পরামর্শ দেওয়া। যেসব নাগরিক নিজের জমি বা ভূমি নিয়ে সমস্যায় রয়েছেন, তাদেরকে মেলায় পরামর্শ দেওয়া হবে। এছাড়াও, জেলা প্রশাসনের স্টল, উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস এবং ভূমি সেবা সহায়তা কেন্দ্রগুলোতে সরাসরি সেবা প্রদান করা হবে।

dailyalochitosangbad