ঢাকাWednesday , 20 May 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্রগ্রাম
  11. চাঁপাইনবাবগঞ্জ
  12. জনপ্রিয় সংবাদ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে- লাইলা নূর তানজু

Link Copied!

নিজেস্ব প্রতিবেদকঃ 

রাজশাহী দুর্গাপুর হাটকানপাড়া বাজারের রাস্তার পাশের অবৈধ স্থাপনা দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু (সহকারী কমিশনার ভূমি), দুর্গাপুর, রাজশাহী।

বুধবার (২০ মে) দুপুর ১.৩০ মিনিটে অভিযানে আসনে তিনি। এই অভিযানে তাঁর সাথে ছিলেন, বখতিয়ারপুর তফসিল অফিসের ভূমি কর্মকর্তা মোঃ ঈমান আলি সহ দুর্গাপুর থানা পুলিশ। আরো উপস্থিত ছিলেন, স্থানীয় বিএনপি নেতা বাবলু মাষ্টার (বিএসসি),সুমন,জীবন, বুলবুল সহ অনেকেই।

ভূমি দখলকারী বাজুখলসি গ্রামের আনোয়ারের মোবাইল ফোনে কল দিয়ে তার কাগজপত্র নিয়ে আসতে বললে তিনি পরবর্তীতে তার মোবাইল ফোনের সুঁইচ বন্ধ করে দেন। অপর জন জুয়েলের ফোনে কল করলে তিনি ফোন তুলেন নি।

অভিযান প্রসঙ্গে লায়লা নূর তানজু বলেন, স্থানীয় বাসিন্দা ও হাটে আসা জনগণের লিখিত অভিযোগের ভিত্তিতে সরকারি সম্পত্তি দখলমুক্ত রাখতে আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে আজ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অভিযুক্তরা না থাকায় মানবিক কারণে তাদের ২৪ ঘন্টা সময় দেয়া হয়েছে কাগজপত্র দাখিলের জন্য। ২৪ ঘন্টা পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

 

dailyalochitosangbad