ঢাকাThursday , 14 May 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্রগ্রাম
  11. চাঁপাইনবাবগঞ্জ
  12. জনপ্রিয় সংবাদ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে খাল খনন কার্যক্রম পরিদর্শনে -ডিসি

Link Copied!

নিজেস্ব প্রতিবেদকঃ 

রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম ১৪ মে (বৃহস্পতিবার) মাননীয় প্রধানমন্ত্রীর ১৮০ দিনের অগ্রাধিকারমূলক কর্মসূচির আওতায় রাজশাহীর চারঘাট উপজেলায় চলমান খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি, স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং খাল পুনঃখননের ফলে কৃষি, সেচ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন ও পরিবেশগত উন্নয়নে সম্ভাব্য সুফল বিষয়ে আলোচনা করেন। একইসঙ্গে প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান সমস্যা, প্রতিবন্ধকতা ও তা নিরসনের উপায় নিয়েও সংশ্লিষ্টদের মতামত গ্রহণ করেন।

জেলা প্রশাসক অফিস সূত্রে জানা যায়, খালটির প্রাক্কলিত দৈর্ঘ্য ১০.৪ কিলোমিটার। এর মধ্যে ইতোমধ্যে ২.২০ কিলোমিটার খনন কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রকল্পটি সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন ও স্থানীয় জনগণের জীবনমানেও ইতিবাচক প্রভাব পড়বে।

dailyalochitosangbad