ঢাকাSaturday , 4 April 2026
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ক্যাম্পাস
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্রগ্রাম
  12. চাঁপাইনবাবগঞ্জ
  13. জনপ্রিয় সংবাদ
  14. জাতীয়
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী ডিবি পুলিশের অভিযানে ১৩০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার-২

Link Copied!

নিজেস্ব প্রতিবেদকঃ 

রাজশাহী বাঘা উপজেলার আলাইপুর মধ্যপাড়া থেকে ১৩০ বোতল ফেনসিডিল সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী ডিবি পুলিশ।

৪ এপ্রিল (শনিবার) গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫.১০ মিনিটে এই ডিবি পুলিশের উপ পরিদর্শক মোঃ আব্দুর রহিমের নেতৃত্বে অভিযান পরিচালনা হয় বলে জানা যায়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আলাইপুর নাপিতপাড়ার মৃত আছান আলির ছেলে হামিদুল হক (৪২) এবং মধ্যপাড়ার মৃত খাদেম আলির ছেলে চপল আলি (৩৭) ।

এস আই আব্দুর রহিম বলেন, আমি আমার টিম নিয়ে সন্দিহিত মাদ্রাসা মোড় এলাকায় ডিউটি করছিলাম ভোর ৪.৫৫ মিনিট। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আলাইপুর মধ্যপাড়া জনৈক ইয়ার আলি মোল্লার বসত বাড়ির দক্ষিণ পার্শ্বে কাঁচা রাস্তায় ২ জন ব্যক্তি মাদক দ্রব্য বিক্রি উদ্দেশ্যে অবস্থান করছে । তাৎক্ষণিক আমি আমার টিম নিয়ে ভোর ৫ টায় সেখানে উপস্থিত হই। আমাদের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে আমরা তাদের ধরতে সক্ষম হই। হামিদুলের দেহ তল্লাশি করলে তার ডান হাতে থাকা সাদা প্লাষ্টিক বস্তা থেকে ১৩০ বোতল ফেনসিডিল সহ তাদের ২ জনকে আটক করি।

ডিবি সূত্রে জানা যায়,চপল আলির বিরুদ্ধে রাজশাহী জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজশাহী বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা হয়েছে।

dailyalochitosangbad