ঢাকাMonday , 29 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ক্যাম্পাস
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্রগ্রাম
  12. চাঁপাইনবাবগঞ্জ
  13. জনপ্রিয় সংবাদ
  14. জাতীয়
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Link Copied!

নিজেস্ব প্রতিবেদকঃ

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লায়লা নূর তানজুর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা পারভীন লাবনী, আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মেহেদী হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ. ন. ম. রাকিবুল ইউসুফসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।

উপজেলা সূত্রে জানা যায়, গত ২৫ জুন সরকারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে লায়লা নূর তানজু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় গুরুত্ব দিয়ে সংশ্লিষ্টদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা আয়োজনের নির্দেশ দেন।

সভায় মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, অবৈধ পুকুর খনন ও সংস্কার, চুরি-ছিনতাই, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ প্রতিরোধ, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ অস্ত্র উদ্ধারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মেহেদী হাসান বলেন, বাল্যবিবাহ নারীর শারীরিক ও মানসিক বিকাশে গুরুতর নেতিবাচক প্রভাব ফেলে এবং নারীর ক্ষমতায়নের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও এ বিষয়ে আরও কার্যকর সামাজিক সচেতনতা গড়ে তোলার প্রয়োজন রয়েছে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লায়লা নূর তানজু বলেন, সরকার জনকল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। মাদকের ভয়াবহ প্রভাব থেকে যুবসমাজকে রক্ষা এবং পরিবারকে নিরাপদ রাখতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। তিনি মাদকসংক্রান্ত তথ্য প্রদানকারীদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, মাদকবিরোধী কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে মাদকমুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য বাস্তবায়নে উপজেলা প্রশাসন সরকারের উন্নয়ন কার্যক্রমের সহায়ক শক্তি হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

dailyalochitosangbad