নিজেস্ব প্রতিবেদকঃ
রাজশাহী দুর্গাপুর নওপাড়া ইউনিয়ন আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ১১ই ডিসেম্বর আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মোঃ রহিদুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মোঃ আব্দুল আলী প্রামানিক, সভাপতি,১ নং নওপাড়া ইউনিয়ন বিএনপি।
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২০০৮,২০১৮ ও ২০২৬- এর বিএনপির প্রতীক ধানের শীষের মনোনয়ন পাওয়া অধ্যাপক মোঃ নজরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, নজরুল ইসলামের সুযোগ্য সন্তান ব্যারিস্টার আবু বকর সিদ্দিক রাজন, সাইদুর রহমান মুন্টু, সাবেক মেয়র, দুর্গাপুর পৌরসভা, জুলফিকার ভুট্টো, সাবেক সাধারণ সম্পাদক, রাজশাহী জেলা যুবদল, জাজিশ হোসেন সোহেল, সদস্য, উপজেলা বিএনপি, যুবনেতা শফিকুল ইসলাম আজম, মোঃ মাইনুল ইসলাম, মোঃ শহিদ, দুর্গাপুরের ৭টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সহ উপজেলা-ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা কর্মীগণ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহ ধর্মীনি ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আজ অসুস্থ। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ, দেশের ক্রান্তিকালে নিজের দুই সন্তানের কথা চিন্তা না করে বাংলাদেশের কোটি সন্তানের কথা চিন্তা করে নানা নির্যাতনের শিকার হয়েও দেশ ছেড়ে পালিয়ে যাননি। আমরা সবাই তাঁর রোগমুক্তির জন্য দোয়া করবো এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় এনে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য তার হাতকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ। তিনি দুর্গাপুর বাসিকে প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় আসলে এবং তিনি নির্বাচিত হলে পুঠিয়া-দুর্গাপুরের সার্বিক উন্নয়নে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবেন।
এ সময় মোনাজাতে অংশ নেওয়া লোকজনের আমিন আমিন ধ্বনিতে মাহফিলে আবেগঘন পরিবেশ স্মৃতি হয়। তারা গুরুতর অসুস্থ বিএনপি নেত্রীর দ্রুত আরোগ্যে কামনা করেন।

