আলামিন হক বিজয়, সম্পাদক ও প্রকাশক,
দৈনিক বিজয়২৪
বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের প্রায় ১৬ বছরের শাসনকাল (২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত) দেশের রাজনৈতিক ইতিহাসের এক কালো অধ্যায়। ব্যাপক আলোচনা, সমালোচনা এবং তীব্র প্রতিবাদের কেন্দ্রবিন্দুতে ছিল। এই দীর্ঘ সময়কালকে বাংলাদেশর জনগণ ও সমালোচকরা মূলত ‘দুঃশাসন’, ‘স্বৈরশাসন’ এবং ‘গণতন্ত্র লুণ্ঠনের’ যুগ হিসেবে অভিহিত করেছেন।
বিভিন্ন গোয়েন্দা তথ্য ও সরকারি হিসাব অনুযায়ী, আ’লীগের শাসনের বিগত ১৬ বছরে প্রায় ৩ হাজার মানুষ গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। যার মধ্যে ১ হাজার ২০৪ জন বিএনপির নেতাকর্মী বলে দাবি দলটির দায়িত্বশীল নেতাদের।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সূত্রে, ১৬ বছরে বিএনপির নেতাকর্মীদের নামে ১ লক্ষ ৪৩ হাজার মামলা, আসামি প্রায় ৬০ লক্ষ নেতাকর্মী, ক্রসফায়ারের নামে হত্যা ৪ হাজার ৭৭১ জন নেতাকর্মী, সর্বশেষ জুলাই বিপ্লবে শহীদ ৪২২ জন নেতাকর্মী। অন্যান্য রাজনৈতিক দলের তথ্য পাওয়া যায়নি।
দেশের আলোচিত পদ্মা সেতু, মেট্রোরেল ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন বড় বড় মেগা প্রকল্পে ব্যাপক অনিয়ম, অর্থ পাচার ও দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে এমনটাই অভিযোগ জনগণের। সমালোচকদের মতে, এই লুটপাট দেশের অর্থনীতিকে বড় ঝুঁকিতে ফেলেছে। যা বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জ।
২০১২ সালে বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে উচ্চ-পর্যায়ের দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ তোলে। এই অভিযোগের ভিত্তিতে বিশ্বব্যাংক ১.২ বিলিয়ন ডলারের ঋণ বাতিল করে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ‘এসএনসি-লাভালিন’-কে কালো তালিকাভুক্ত করে।
পদ্মা সেতুর ১ম অনুমোদিত ব্যয় ধরা হয়েছিল ১০ হাজার ১৬১ কোটি টাকা প্রায়। সর্বশেষ এর প্রকৃত বা মোট ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৩০,১৯৩.৩৯ থেকে ৩০,৭৭০ কোটি টাকা।
দেশের প্রথম মেট্রোরেল প্রকল্প (এমআরটি লাইন-৬)-এর শুরুতে (প্রাক্কলিত) নির্ধারিত ব্যয় ধরা হয়েছিল ২১,৯৮৫ কোটি টাকা। পরবর্তীতে ব্যয় সংশোধনের মাধ্যমে এই প্রকল্পের মোট ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৩৩,৪৭২ কোটি টাকা।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ২০১৬ সালে অনুমোদিত মূল (প্রথম নির্ধারিত) নির্মাণ ব্যয় ছিল ১ লাখ ১৩ হাজার ৯২ কোটি ৯১ লাখ টাকা।জানুয়ারি ২০২৬ সালে একনেক (ECNEC) কর্তৃক অনুমোদিত সর্বশেষ সংশোধিত তথ্য অনুযায়ী, এই প্রকল্পের মোট ব্যয় বাড়িয়ে প্রায় ১.৩৯ লাখ কোটি টাকা হয়।
ব্যাংকিং খাতে শেয়ারবাজার কেলেঙ্কারি এবং খেলাপি ঋণের প্রভাবে দেশের ব্যাংকিং খাতে দীর্ঘদিন ধরেই চরম অব্যবস্থাপনা বিরাজ করেছে।
আ’লীগ ক্ষমতায় ১৯৯৬ সালে কৃত্রিমভাবে শেয়ারের দাম অস্বাভাবিক বাড়িয়ে দিয়ে বাজারে ধস নামানো হয়। এ ঘটনার তদন্ত হলেও দীর্ঘ তিন দশকেও এর বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়নি।
২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত শেয়ারবাজারে তীব্র অস্থিরতা চলে এবং ২০১০ সালের ডিসেম্বরে ডিএসই (DSE)-র ইতিহাসে রেকর্ড ৭% পতন ঘটে। এতে বিনিয়োগকারীদের আনুমানিক ৫০ বিলিয়ন টাকা (প্রায় ৬ লক্ষ ৫০ হাজার কোটি টাকা) ক্ষতি হয়।
২০১১ সালের ২৪ জানুয়ারি খন্দকার ইব্রাহীম খালেদের নেতৃত্বে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠিত হয় এবং ৭ এপ্রিল ৬০ জন প্রভাবশালী ব্যক্তির কারসাজি চিহ্নিত করে প্রতিবেদন জমা দেওয়া হয়। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যানকেও বরখাস্ত করা হয়। ২০২৪ সালে শেয়ারবাজার থেকে প্রায় ১ লাখ কোটি টাকা (১ ট্রিলিয়ন) আত্মসাতের অভিযোগ ওঠে।
গণতান্ত্রিক দেশে ভোটাধিকার গলা টিপে হত্যা করেছে- ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় নির্বাচনসহ বিভিন্ন স্থানীয় নির্বাচনে একদলীয় ও ভোটারবিহীন করার মাধ্যমে।
ডিজিটাল নিরাপত্তা আইনের নামে (পরবর্তীতে সাইবার নিরাপত্তা আইন) সহ নানা আইন ও প্রশাসনকে অপব্যবহার করে সাংবাদিকদের কণ্ঠরোধ ও ভিন্নমত দমন করে রাখার অভিযোগ রয়েছে।
এত শত অপরাধের পর ২০২৪ সালের ৫ই আগস্ট এক অভূতপূর্ব ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের (যা ‘জুলাই বিপ্লব’ নামে পরিচিত) মুখে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ থেকে পলায়নের মধ্য দিয়ে টানা সাড়ে ১৫ বছর (২০০৯-২০২৪) ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের ইতিহাসের লজ্জা জনক পতন ঘটে।
দেশের এই ক্রান্তিকালে ২০২৬ সালে জনগণের ভোটে নির্বাচিত রাজনীতি দল বিএনপি সরকার গঠন করেছে। এখন দেখার অপেক্ষা প্রধানমন্ত্রী তারেক রহমানের “I Have a plan” দেশ ও দেশের মানুষের জন্য কতটা কার্যকর করতে পারেন।

