ঢাকাThursday , 8 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ক্যাম্পাস
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্রগ্রাম
  12. চাঁপাইনবাবগঞ্জ
  13. জনপ্রিয় সংবাদ
  14. জাতীয়
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে রাজশাহীর বানেশ্বর কলার হাটের চিরচেনা যানজট মুক্ত

Link Copied!

জয়, রাজশাহী ব্যুরোঃ

রাজশাহী-ঢাকা মহাসড়কের বানেশ্বর কলার হাট এলাকার চিরচেনা যানজট অবশেষে মুক্ত হয়েছে। পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান ও পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুব রহমান ,সহ হাট ইজারাদারের যৌথ কঠোর পদক্ষেপে স্বস্তি ফিরেছে মহাসড়কে চলাচলকারী যাত্রী ও স্থানীয়দের মাঝে।

এর আগে প্রতি হাটের দিন বানেশ্বর কলার হাটের সামনে মহাসড়কের দুই পাশে ট্রাক, পিকআপ ও ভ্যান দাঁড় করিয়ে কলা লোড-আনলোড করার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হতো। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতো যানবাহন, ভোগান্তিতে পড়তেন সাধারণ মানুষ।

এই ভোগান্তি নিরসনে কঠোর অবস্থান নিয়েছে পবা হাইওয়ে থানা পুলিশ। পুলিশের পক্ষ থেকে কলার হাটের সামনে মহাসড়কের ওপর কোনো প্রকার গাড়ি পার্কিং করতে দেওয়া হচ্ছে না। একই সঙ্গে মহাসড়কের ওপর কলা ও অন্যান্য মালামাল লোড-আনলোড সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

হাট ইজারাদারের পক্ষ থেকেও ব্যবসায়ীদের জন্য হাটের ভেতরেই গাড়ি পার্কিং ও মালামাল লোড-আনলোডের নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রশাসনের নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পবা হাইওয়ে থানা পুলিশ।

এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান জানান, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ও যানজটমুক্ত রাখতে নিয়মিত অভিযান চলছে। মহাসড়কের ওপর কোনো অবৈধ পার্কিং ও লোড-আনলোড করতে দেওয়া হবে না।

হাটের এই পরিবর্তনে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা। তারা বলেন, আগে হাটের দিন এই রাস্তা দিয়ে চলাচল করাই কঠিন ছিল। এখন যানজট না থাকায় নির্বিঘ্নে চলাচল করা যাচ্ছে। প্রশাসনের এই উদ্যোগ অব্যাহত থাকলে বানেশ্বর কলার হাটের সুনাম আরও বাড়বে।

dailyalochitosangbad