নিজেস্ব প্রতিবেদকঃ
রাজশাহী পুঠিয়া উপজেলার কৃষ্ণপুরের বোনাপাড়ায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে ২০০ লিটারের অধিক প্রস্তুতকৃত চোলাই মদ এবং চোলাই মদ প্রস্তুতের বিপুল পরিমাণ সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত এ অভিযানে মাদক প্রস্তুতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন উপকরণও জব্দ করা হয়।
৩ অক্টোবর (শনিবার) কৃষ্ণপুরের বোনাপাড়া গ্রামে মাদকবিরোধী টাস্কফোর্সের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি স্থানে বিপুল পরিমাণ প্রস্তুতকৃত চোলাই মদ মজুত থাকার বিষয়টি শনাক্ত করা হয়। পরে সেখান থেকে ২০০ লিটারের বেশি চোলাই মদ জব্দ করা হয়। একই সঙ্গে চোলাই মদ প্রস্তুতে ব্যবহৃত বিভিন্ন ধরনের সরঞ্জামাদি ও উপকরণ জব্দ করা হয়।
অভিযান চলাকালে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ ও সচেতনতা তৈরি হয়। মাদকদ্রব্যের অবৈধ প্রস্তুত ও ব্যবহার যে ব্যক্তি, পরিবার এবং সামগ্রিক সমাজের জন্য ক্ষতিকর—এ বিষয়েও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে সচেতন করা হয়।
অভিযান শেষে জব্দ করা প্রস্তুতকৃত চোলাই মদ এবং চোলাই মদ প্রস্তুতের সরঞ্জামাদি বিধি অনুযায়ী জনসম্মুখে ধ্বংস করা হয়। এর মাধ্যমে অবৈধভাবে প্রস্তুত ও মজুত করা মাদকদ্রব্যের ব্যবহার ও বিস্তার রোধে প্রশাসনের কঠোর অবস্থানের বিষয়টি স্পষ্ট করেন, শিবু দাস, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুঠিয়া, রাজশাহী।
স্থানীয় বাসিন্দারা জানান, মাদকদ্রব্যের অবৈধ প্রস্তুত ও বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করে পুঠিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিবু দাস। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে তাঁর ভূমিকা অপরিসীম। তারা এ ধরনের অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদক ব্যবসা ও প্রস্তুতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবু দাসের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
মাদকবিরোধী টাস্কফোর্সের প্রধান শিবু দাস জানান, “মাদকের বিস্তার রোধে আইনানুগ অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে মাদকদ্রব্যের অবৈধ প্রস্তুত, সংরক্ষণ ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” একই সঙ্গে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার ওপরও গুরুত্ব আরোপ করেছেন তিনি।
তিনি আরও বলেন, “সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও গুরুত্বপূর্ণ। কোথাও মাদকদ্রব্যের অবৈধ প্রস্তুত, মজুত বা বিক্রির তথ্য পাওয়া গেলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান তিনি।” সমাজের শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তার স্বার্থে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান শিবু দাস।
বোনাপাড়ায় পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ ও প্রস্তুতের সরঞ্জাম জব্দ এবং পরবর্তীতে সেগুলো ধ্বংস করার ঘটনাকে মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে দেখছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, ভবিষ্যতেও কৃষ্ণপুরসহ আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

