ঢাকাTuesday , 14 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ক্যাম্পাস
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্রগ্রাম
  12. চাঁপাইনবাবগঞ্জ
  13. জনপ্রিয় সংবাদ
  14. জাতীয়
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বাঘায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি পুলিশের জালে আটোক-১

Link Copied!

বাঘা উপজেলা প্রতিনিধিঃ

রাজশাহীর বাঘা উপজেলায় মাদক মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে বাঘা থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামি হলেন বাঘা থানাধীন ব্রাহ্মণডাঙ্গা গ্রামের মৃত আজের প্রামাণিকের ছেলে শহিদুল ইসলাম (৪৬)।

থানা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৮ জুলাই শুকনা গাঁজা বিক্রয়ের সময় শহিদুল ইসলামকে হাতেনাতে গ্রেফতার করে বাঘা থানা পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়।

মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে বিচারিক কার্যক্রম শেষে আদালত তাকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।

সাজা পরোয়ানা থানায় পৌঁছানোর পর বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেরাজুল হকের নির্দেশনায় এসআই প্রদ্যুৎ কুমার, এএসআই আব্দুল মালেক ও কনস্টেবল আমিরুল সঙ্গীয় ফোর্সসহ রবিবার (১২ জুলাই ২০২৬) সন্ধ্যায় নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামিকে ১৩ জুলাই (সোমবার) বিজ্ঞ আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

বাঘা থানা পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

dailyalochitosangbad