ঢাকাSaturday , 11 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ক্যাম্পাস
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্রগ্রাম
  12. চাঁপাইনবাবগঞ্জ
  13. জনপ্রিয় সংবাদ
  14. জাতীয়
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী রেঞ্জ ডিআইজির বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Link Copied!

নিজেস্ব প্রতিবেদকঃ 

রাজশাহী‌ রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), গত ৫ জুলাই সরকারি এক প্রজ্ঞাপনে রাজশাহী রেঞ্জ থেকে ঢাকা রেঞ্জে বদলি করা হয়।

১১ জুলাই (শনিবার) সকাল ১১:৩০ ঘটিকায় রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীতে রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি, বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

তাঁর এই বিদায়ে রাজশাহী রেঞ্জে শোকের ছায়া নেমে আসে। আবেগাপ্লুত হয়ে অশ্রুসিক্ত নয়ন দেখা যায় সকাল‌ পুলিশ সদস্যদের। তাঁদের অনেকেই বলেন,”আমাদের চাকরি জীবনে এত ভাল মানুষ দেখিনি। তিনি কখনোই আমাদেরকে তাঁর অধীনস্থ কর্মচারী মনে করতেন না। দায়িত্ব ও পেশা গত দায়িত্ব পালনের জন্য কড়া কথা বলেও‌ পরে ডেকে নিয়ে বুঝিয়ে বলতেন। তাঁর ভিতরে যে দেশপ্রেম দেখেছি তা আমারা ধারণ করতে চাই। জীবন বাজি রেখে দেশের জন্য কাজ করতে হবে এই অনুপ্রেরণা তিনি দিয়েছেন।”

অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জে কর্মরত সকল কর্মকর্তা ও ফোর্স আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে ডিআইজিকে বিদায় সংবর্ধনা জানান। এ সময় তাঁকে আনুষ্ঠানিক ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়।

বিদায় অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা তাঁর দীর্ঘ কর্মজীবনের দক্ষ নেতৃত্ব, পেশাদারিত্ব, সততা ও দূরদর্শী দিকনির্দেশনার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, সুখী ও সমৃদ্ধ ভবিষ্যৎ জীবন এবং কর্মজীবনের অব্যাহত সাফল্য কামনা করেন।

dailyalochitosangbad