ঢাকাMonday , 6 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ক্যাম্পাস
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্রগ্রাম
  12. চাঁপাইনবাবগঞ্জ
  13. জনপ্রিয় সংবাদ
  14. জাতীয়
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে অবৈধ পুকুর খনন কাজে ব্যবহৃত ভেকু,লোভেটসহ আটোক-২

Link Copied!

নিজেস্ব প্রতিবেদকঃ 

রাজশাহী দুর্গাপুর উপজেলায় অবৈধ পুকুর খনন কাজে ব্যবহৃত এস্কেভেটর (ভেকু), লোভেট সহ ২ গাড়ির ড্রাইভারকে আটোক করেছেন উপজেলা প্রশাসন।

৬ জুলাই (সোমবার) গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮.৩০ মিনিটে লায়লা নূর তানজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলার জয়নগর ইউনিয়ন আনুলিয়া গ্রামে চলতি মৌসুমে ২০ একর আবাদি জমিতে অবৈধভাবে পুকুর খনন শুরু করে বাগমারা তাহেরপুর পৌরসভার হিসাব রক্ষক এরশাদ ও কামাল (মিস্ত্রী)। স্থানীয় বিএনপির একটি প্রভাবশালী মহলকে হাত করে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষকদের অজান্তেই তাদের জমি খনন করে এই মাটি খেকো চক্র। উপজেলা প্রশাসন জানার পর থেকে একের পর এক অভিযান চালিয়ে এস্কেভেটর নিষ্ক্রিয়, ব্যাটারি জব্দ করে দিয়েছেন নিয়মিত মামলা ও করেছেন জরিমানা। তারপরও থামছেনা এই চক্র। তারা আরও বলেন, এরশাদ ছিল আবুল কালাম আজাদ (ভেকু কালাম), সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য, রাজশাহী-৩ এর সহযোগী। আ’লীগ ক্ষমতায় থাকা কালীন কয়েক হাজার একর জমিতে জোর পূর্বক পুকুর খনন করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। কালাম বিভিন্ন মামলায় জেলহাজতে বন্দি থাকলেও থেমে নাই তার কার্যক্রম। যা পরিচালিত হচ্ছে এরশাদ ও কামাল মিস্ত্রীর সিন্ডিকেটের মাধ্যমে।

অভিযান প্রসঙ্গে লায়লা নূর তানজু বলেন, “ডিসি স্যারের কঠোর নির্দেশে নিয়মিত ভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। ড্রাইভারদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে এবং এস্কেভেটর,লোভেট মালিকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। কৃষি ভূমি রক্ষার্থে ও জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উপজেলা বাসি ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, “লায়লা নূর তানজু উপজেলায় যোগদানের পর থেকে সকল রাজনৈতিক দলের চাপ উপেক্ষা করে আইনের সু-শাসন প্রতিষ্ঠায় নিষ্ঠা ও সততার সাথে কাজ করে যাচ্ছেন। তিনি এখন উপজেলা বাসীর আইডল।”

dailyalochitosangbad