ঢাকাSaturday , 13 June 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্রগ্রাম
  11. চাঁপাইনবাবগঞ্জ
  12. জনপ্রিয় সংবাদ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. বন ও পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

আধুনিক শিক্ষা পরিবেশ গড়তে বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনে-এমপি চাঁদ

Link Copied!

নিজেস্ব প্রতিবেদকঃ 

রাজশাহীর বাঘা উপজেলার ঐতিহ্যবাহী কিশোরপুর উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক একতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার উন্নয়নে নতুন এই উদ্যোগকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবের আমেজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আবু সাঈদ চাঁদ।

এ সময় তিনি শিক্ষার মানোন্নয়নে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জুল খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান ফখরুল হাসান বাবলু, বাঘা উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফুল ইসলাম মলিন, বিশিষ্ট সমাজসেবক সজল খান, পাকুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আব্দুল কাদের মোল্লা এবং পাকুরিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শফি নেওয়াজ অমল ধান্দার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কিশোরপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান। পুরো আয়োজনের দায়িত্বে ছিল বিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে। অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও করতালির মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু সাঈদ চাঁদ বলেন, “বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে সারাদেশে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান ও একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে। কিশোরপুর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মিত হলে শিক্ষার্থীরা আরও সুন্দর ও মনোরম পরিবেশে পাঠদানের সুযোগ পাবে।”
তিনি আরও বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

dailyalochitosangbad