ঢাকাMonday , 18 May 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্রগ্রাম
  11. চাঁপাইনবাবগঞ্জ
  12. জনপ্রিয় সংবাদ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে ১২ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক- প্রশংসায় ভাসালেন ডিসি

Link Copied!

নিজেস্ব প্রতিবেদকঃ 

রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম এর উদ্যোগ এবং সার্বিক তত্ত্বাবধানে ১২ ঘন্টা পর সকাল থেকে দিনভর বন্ধ থাকা যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।

মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে রাজশাহী থেকে দূরপাল্লা ও আন্তঃজেলায় বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে, যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

সোমবার (১৮ মে) সকাল সাড়ে আটটার দিকে শ্রমিকদের একাংশ হঠাৎ করেই বাস চলাচল বন্ধ করে দেন। এরপর থেকে কোনো রুটেই আর বাস চলাচল করতে দেখা যায়নি।

পরিবহন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত রবিবার ফেডারেশন ২১ সদস্যের একটি নতুন কমিটি ঘোষণা করে। এতে রফিকুল ইসলাম পাখি সভাপতি এবং মোমিনুল ইসলাম মোমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করে শ্রমিকদের একটি অংশ সকাল থেকেই আন্দোলনে নামে এবং রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো বাস ছাড়তে দেয়নি।

আন্দোলনকারীদের দাবি, ঘোষিত ‘পকেট কমিটি’ অবিলম্বে বাতিল করে তিন মাস মেয়াদি আহ্বায়ক কমিটি গঠন করতে হবে এবং একটি সুনির্দিষ্ট নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করতে হবে।

এদিকে সকাল থেকেই রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনাল, ভদ্রা, শিরোইল ও রেলগেট এলাকার বিভিন্ন বাস কাউন্টারে যাত্রীদের ভিড় দেখা গেছে। হাজার হাজার যাত্রী ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও বাস না পেয়ে চরম দুর্ভোগে পড়েন। জরুরি কাজে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাওয়া যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন।

শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ফেডারেশনের ঘোষিত কমিটি বাতিল না হওয়া এবং আহ্বায়ক কমিটির মাধ্যমে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা না করা পর্যন্ত এ কর্মসূচি চলবে। ফলে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকার আশঙ্কা দেখা দেয়।

এই খবর জেলা প্রশাসকের কানে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক করতে রাত ৮:৩০ মিনিটে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম নিজ উদ্যোগে সংশ্লিষ্ট পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা বসেন। দীর্ঘ সময় আলোচনার পর শান্তিপূর্ণ সমাধান হওয়ায় রাজশাহী থেকে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।

বাস কাউন্টার গুলোতে অপেক্ষমাণ একাধিক যাত্রী বলেন, আমরা গন্তব্যে পৌঁছানো নিয়ে আশঙ্কায় ছিলাম। ভাবতেই পারিনি ডিসি স্যার এই বিষয় আমলে নিবেন। তাঁর হস্তক্ষেপের কারণে আমরা গন্তব্যে পৌঁছাতে পারবো। অপেক্ষমাণ যাত্রীদের কাছে এক দৃষ্টান্ত স্থাপন করে যাত্রীদের কাছে আইডলে‌ পরিনত হয়েছেন । প্রশংসায় ভাসালেন ডিসি কাজী শহীদুল ইসলাম।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, “সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় ও জনদুর্ভোগ লাঘবে জেলা প্রশাসন সবসময় কাজ করে যাচ্ছে। যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব।” তিনি সকলকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

dailyalochitosangbad