নাহিদ হাসান রনি,স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর দুর্গাপুরে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিণত হয় নেতাকর্মীদের মিলনমেলায়। রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পালী বাজারে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে নানা স্তরের নেতাকর্মীদের ঢল নামে।
মাড়িয়া ইউনিয়ন বিএনপি নেতা আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,শহীদ জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক মোঃ সিরাজুল করিম সনু।মাহফিলের প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনের ২০০৮,২০১৮ ও ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের ধানের শীষের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও মাড়িয়া ইউনিয়নের সাবেক ৪ বারের নির্বাচিত সফল চেয়ারম্যান হাসান ফারুক ইমাম সুমন।
আয়োজনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জর্জিস হোসেন সোহেল, পুঠিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ আনোয়ারুল হক জুম্মা, রাজশাহী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টো, দুর্গাপুর পৌর বিএনপির সদস্য সচিব রেজাউল করিম স্বপন, সাবেক সভাপতি বজলুর রহমানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।
মাহফিলের শেষ পর্বে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। নেতাকর্মীরা জানান- এ দোয়া শুধু একজন নেত্রীর সুস্থতার জন্য নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের পথচলার এক প্রতীকী অঙ্গীকার।

