নিজেস্ব প্রতিবেদকঃ
রাজশাহী দুর্গাপুরের হাট কানপাড়া বাজারে আরাফাত রহমান কোকো স্মৃতি সংঘের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দ্বিতীয় পুত্র আরাফাত রহমান কোকোর ৫৬ তম জন্মদিন পালন করা হয়েছে ১২ই আগস্ট।
আরাফাত রহমান কোকো ১২ আগস্ট ১৯৬৯ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। কোকো পরিবারসহ প্রথম গ্রেফতার হন ১৯৭১ সালের ২ জুলাই পাকিস্তান সরকারের হাতে। মুক্তি পান ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে।
শিক্ষাজীবন শুরু করেছিলেন বিএএফ শাহীন স্কুলে। এরপর বাবা জিয়াউর রহমানের মৃত্যুর পর বেগম খালেদা জিয়া রাজনীতিতে যোগ দিয়ে জাতীয়তাবাদী দলের হাল ধরলে মা তাকে পাঠিয়ে দেন চাচার কাছে যুক্তরাজ্যে। এখান থেকেই তিনি ও লেভেল শেষ করে আমেরিকা চলে যান। আমেরিকা থেকে এ লেভেল শেষ করেন। এরপর তিনি অস্ট্রেলিয়া থেকে সিভিল এভিয়েশনে উচ্চতর শিক্ষা গ্রহন করেন।
দ্বিতীয়বার পরিবারসহ ২০০৭ সালে তত্বাবধায়ক সরকারের সময় রাজনৈতিক মামলায় গ্রেফতার হন। তিনি ২০০৮ সালে ১৭ জুলাই সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড যান এবং পরবর্তীতে সেখান থেকে মালয়েশিয়ায় গিয়ে বসবাস ও চিকিৎসা নেন।
তিনি ২০০২-২০০৫ সনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। এই সময় বিসিবির গেমস ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানও ছিলেন। এছাড়া ক্রীড়া সংঘ ওল্ড ডিওএইচ এর চেয়ারম্যান ছিলেন। যুক্ত ছিলেন সিটি ক্লাবের সাথেও।
আরাফাত রহমান সৈয়দা শামিলা রহমানকে (গণমাধ্যমে সৈয়দা শর্মিলা রহমান লেখা হলেও নাম সৈয়দা শামিলা রহমান) বিয়ে করেন। তাদের দুই মেয়ে হয় যাদের নাম জাহিয়া রহমান ও জাফিয়া রহমান।
কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে কুয়ালালামপুরের মালয়েশিয়া জাতীয় মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ও সেখানেই মৃত্যুবরণ করেন।
এই মহান ক্রিড়া সংগঠকের জন্মদিন পালনে কেক কাটা হয় হাট কানপাড়া বাজারে অবস্থিত আরাফাত রহমান কোকো স্মৃতি সংঘের অফিসে। এই সময় উপস্থিত ছিলেন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংঘের উপদেষ্টা লাবু ও রাইসুল ইসলাম, সভাপতি মোঃ ইউসুফ আলী সরদার, সিনিয়র সহ-সভাপতি বুলবুল,সহ- সভাপতি তোতা, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাজিব, সহ-সাধারণ সম্পাদক খায়রুল, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মুকুল, সহ-দপ্তর সম্পাদক রাজিব, ক্যাশিয়ার মনিরুল, সদস্য শামীম,সাইদ,রাজু,রাব্বি,রাজা,আশিক,হৃদয়,ফারুক,মানিক,পিয়ারুল, মুসলিম সহ অনেকেই।

