ঢাকাTuesday , 10 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ক্যাম্পাস
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্রগ্রাম
  12. চাঁপাইনবাবগঞ্জ
  13. জনপ্রিয় সংবাদ
  14. জাতীয়
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী বিমানবন্দরের প্রধান ফটকের পাশে দুটি গ্রেনেড উদ্ধার, বোমা নিষ্ক্রিয়কারী দলের অভিযান

Link Copied!

নিজেস্ব প্রতিবেদকঃ

রাজশাহীর শাহ্ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশে ফুলগাছের ভেতরে পড়ে থাকা দুটি গ্রেনেড সদৃশ বস্তু ঘিরে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে এক পথচারী বস্তু দুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ, বিমানবন্দর কর্তৃপক্ষ ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেন।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে বিমানবন্দরের প্রধান ফটকের পাশে ফুলগাছের ভেতরে দুটি গ্রেনেড সদৃশ বস্তু পড়ে থাকতে দেখেন এক পথচারী। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি দ্রুত পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেন।

পরিস্থিতি বিবেচনায় যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে বিমানবন্দরের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। এতে ওই পথে চলাচল সাময়িকভাবে সীমিত হয়ে পড়ে। তবে বিমানবন্দরে আসা-যাওয়া করা যাত্রীদের ভোগান্তি এড়াতে বিকল্প হিসেবে মসজিদ গেট খুলে দেওয়া হয়। ফলে যাত্রীরা বিকল্প প্রবেশপথ ব্যবহার করে বিমানবন্দরে যাতায়াত করেন।

পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যদের ঘটনাস্থলে ডাকা হয়। প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের পর গ্রেনেড সদৃশ বস্তু দুটি বিমানবন্দর এলাকা থেকে সরিয়ে পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে নেওয়া হয়। সেখানে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা বস্তু দুটি নিষ্ক্রিয় করেন।

এ বিষয়ে পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ গাজিউর রহমান জানান, শাহ্ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশে দুটি গ্রেনেড সদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

তিনি আরও জানান, যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে বিমানবন্দরের প্রধান ফটক বন্ধ রাখা হয়। পাশাপাশি যাত্রীদের চলাচলের সুবিধার্থে বিকল্প গেট খুলে দেওয়া হয়। পরবর্তী সময়ে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যদের সহায়তায় পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে বস্তু দুটি নিষ্ক্রিয় করা হয়েছে।

তবে কে বা কারা কী উদ্দেশ্যে গ্রেনেড সদৃশ বস্তু দুটি বিমানবন্দরের প্রধান ফটকের পাশে ফুলগাছের ভেতরে রেখে গেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। বস্তু দুটি সেখানে রাখার পেছনে কারও পরিকল্পিত উদ্দেশ্য ছিল কি না, তা তদন্তের মাধ্যমে জানার চেষ্টা চলছে।

উল্লেখ্য, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর একটি শাহ্ মখদুম বিমানবন্দর। বিমানবন্দরের প্রধান প্রবেশপথের পাশে এমন সন্দেহজনক বস্তু পড়ে থাকার ঘটনায় যাত্রী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের দ্রুত পদক্ষেপে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা করা সম্ভব হয়েছে।

dailyalochitosangbad