ঢাকাSunday , 9 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ক্যাম্পাস
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্রগ্রাম
  12. চাঁপাইনবাবগঞ্জ
  13. জনপ্রিয় সংবাদ
  14. জাতীয়
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বানেশ্বর ট্রাফিক মোড়ে ছিনতাই ! বানেশ্বর ট্রাফিক পুলিশ ও জনগণের সহায়তায় ছিনতাইকারী আটক

Link Copied!

নিজেস্ব প্রতিবেদকঃ

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। জনগণের দ্রুত ধাওয়া ও সহযোগিতায় ছিনতাইকারীকে আটক করে বানেশ্বর ট্রাফিক পুলিশের কাছে সোপর্দ করা হয়।

৭ জুলাই (শুক্রবার) বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটের দিকে ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একজন অটোচালকের পকেট থেকে বেশ কিছু টাকা ছিনতাই করে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করেন। পরে তার কাছ থেকে ছিনতাইকৃত ৫২০ টাকা উদ্ধার করা হয়।

বিষয়টি তাৎক্ষণিকভাবে কন্ট্রোল রুমের মাধ্যমে পুঠিয়া থানাকে জানানো হলে থানা পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। পরে উদ্ধারকৃত টাকাসহ আটক ছিনতাইকারীকে থানার সাব-ইন্সপেক্টর রমজান আলীর কাছে বুঝিয়ে দেওয়া হয়।

সূত্র মতে জানা যায়, আটকৃত ছিনতাইকারীর নাম মোঃ জনি মিয়া। পিতা: শাহিন কসাই, ঠিকানা: খুঠিপাড়া, পুঠিয়া, রাজশাহী। তার বিরুদ্ধে এর আগেও হেরোইন সংক্রান্ত একটি মামলা রয়েছে। জি/আর ২৫২/২ নং মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত ও এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

বাদী: নাম: মোঃ রতন মিয়া পিতা: আক্তারুল মিয়া গ্রাম: মাছকারা দিঘী, থানা: কাটাখালি, জেলা: রাজশাহী।

পুঠিয়া থানা সূত্রে জানা যায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

dailyalochitosangbad