চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচারবিরোধী আন্দোলনে অকাতরে প্রাণ বিসর্জনকারী সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসা জ্ঞাপন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজপথের ত্যাগী ও লড়াকু ছাত্রনেতা মোঃ শিমুল সরকার।
জুলাই আন্দোলনের প্রথম সারির লড়াকু যোদ্ধা এবং রাজশাহী জেলার চারঘাট উপজেলা ছাত্রদলের আগামী দিনের সভাপতি পদপ্রার্থী হিসেবে মোঃ শিমুল সরকার শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে এই শ্রদ্ধা নিবেদন করেন।
এ উপলক্ষে দেওয়া এক বিশেষ বার্তায় ছাত্রনেতা শিমুল সরকার বলেন, “শহীদদের স্মরণে ও বাংলাদেশে গণতন্ত্র পুনর্দখলের প্রত্যয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ৩৬ জুলাইয়ের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে রাজপথে বীর জনতার অকুতোভয় লড়াই ও অকাতরে প্রাণ বিসর্জনের মধ্য দিয়েই আজ অর্জিত হয়েছে নতুন বাংলাদেশ। স্বৈরাচারমুক্ত এই বাংলাদেশ গড়ার পথপ্রদর্শক হিসেবে সকল বীর শহীদদের ত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে।”
তিনি আরও বলেন, “দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকাতলে থেকে চারঘাট উপজেলায় দলীয় যেকোনো রাজপথের আন্দোলন-সংগ্রাম এবং সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক অধিকার আদায়ে আমি সর্বদা প্রস্তুত ছিলাম এবং আছি। আগামী দিনে চারঘাট উপজেলা ছাত্রদলকে একটি সুসংগঠিত, সুশৃঙ্খল ও মেধাভিত্তিক শক্তিশালী ইউনিট হিসেবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর। এ লক্ষ্যে আমি চারঘাটের সকল স্তরের সহযোদ্ধা ও প্রবীণ নেতাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।”
এদিকে, গণঅভ্যুত্থানের মূল চেতনাকে ধারণ করে শিমুল সরকারের এই শ্রদ্ধার বাণী এবং জাতীয়তাবাদী আদর্শের প্রতি তাঁর অটল অঙ্গীকার স্থানীয় ছাত্ররাজনীতিতে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে। চারঘাট উপজেলার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের মাঝে তাঁর এই বার্তা নতুন প্রাণের সঞ্চার করেছে। তরুণ এই উদীয়মান ছাত্রনেতার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার সাথে সামাজিক যোগাযোগমাধ্যমসহ মাঠপর্যায়ে প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছেন।

