ঢাকাWednesday , 22 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ক্যাম্পাস
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্রগ্রাম
  12. চাঁপাইনবাবগঞ্জ
  13. জনপ্রিয় সংবাদ
  14. জাতীয়
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পুঠিয়ায় উপজেলা প্রশাসনের মোবাইল কোর্টঃ ৩ মাদকসেবীর অর্থদণ্ডসহ-কারাদণ্ড

Link Copied!

নিজেস্ব প্রতিবেদকঃ 

রাজশাহী পুঠিয়া উপজেলায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বুধবার শিবপুর হাট ও বারইপাড়া এলাকায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে তিনজন মাদকসেবীকে আটক করা হয়।

অভিযানে আটক ব্যক্তিরা হলেন— শিবপুর বাজারের মোঃ মাসুদ রানা (৪৫), শিবপুর হাটের মোঃ লিটন (৩৫) এবং বারইপাড়া এলাকার মোঃ শহিদুল ইসলাম (৫৬)।

মোবাইল কোর্টে তাদের বিরুদ্ধে মাদকসেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্তদের ৩ মাস ও ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকেটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস।

মাদক সম্পর্কে শিবু দাস বলেন, “মাদক এক ভয়ংকর ব্যাধি, যা শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজকে তিলে তিলে নিঃশেষ করে দেয়। বর্তমান সময়ে আমাদের তরুণ ও যুবসমাজ মাদকের মরণফাঁদে পা দিচ্ছে। এর ফলে একদিকে যেমন তাদের মেধা ও শারীরিক সক্ষমতা নষ্ট হচ্ছে, অন্যদিকে পারিবারিক অশান্তি ও সামাজিক অপরাধ যেমন চুরি, ছিনতাই এবং খুনখারাবি আশঙ্কাজনক হারে বাড়ছে। আমাদের মনে রাখতে হবে, মাদক কোনো সমাধান নয়, বরং এটি একটি চরম ভুল সিদ্ধান্ত। যে হাত দিয়ে দেশের উন্নয়ন হওয়ার কথা, প্রগতির চাকা ঘোরার কথা, সেই হাত আজ মাদকের কারণে ধ্বংসের পথে।”

তিনি আরও বলেন, “মাদক নির্মূলে জনসচেতনতার পাশাপাশি নিয়মিত মোবাইল কোর্ট ও আইনগত অভিযান চলমান থাকবে। সাধারণ মানুষের সহযোগিতা পেলে মাদকের বিরুদ্ধে এই অভিযান আরও জোরদার করা হবে।”

স্থানীয়দের দাবি, সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস পুঠিয়া উপজেলায় যোগদানের পর থেকে আইনের সু-শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে পরিশ্রম করে চলেছেন। তাঁর নানা উন্নয়নমূলক কার্যক্রমের জন্য উপজেলা বাসির কাছে “মানবিক এসি ল্যান্ড” নামে অধিক পরিচিত।

dailyalochitosangbad