ঢাকাTuesday , 23 June 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্রগ্রাম
  11. চাঁপাইনবাবগঞ্জ
  12. জনপ্রিয় সংবাদ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. বন ও পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে অবৈধ পুকুর খনন বন্ধে ধারাবাহিক অভিযান- লায়লা নূর তানজু 

Link Copied!

স্টাফ রিপোর্টারঃ 

রাজশাহী দুর্গাপুরের অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। তবুও যেন থামছেনা মাটি খেকো চক্রের দৌরাত্ম। প্রশাসনও নাছোড় বান্দা কোনক্রমেই অবৈধ কাজে ছাড় দিতে রাজি নয়।

মঙ্গলবার (২৩ জুন) উপজেলার আলিপুর ও বখতিয়ারপুর দুইটি পৃথক অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে একাধিক ভেকু অকেজো করা হয়েছে এবং ব্যাটারি জব্দ‌ করা হয়েছে।

জেলা প্রশাসক সূত্রে জানা যায়, “রাজশাহীর একটি সাংবাদিক সংগঠন জেলা প্রশাসক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহোদয়ের নাম ব্যাবহার করে দুর্গাপুরে তিন ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন করছে। বিষয়টি জেলা প্রশাসক মহোদয় উপজেলা প্রশাসনেকে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন।”

প্রশাসনের পক্ষ থেকে আরো জানানো হয়, “কৃষি জমির সুরক্ষা ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে নির্দেশ দিয়েছেন ডিসি স্যার। কৃষিজমির টপসয়েল রক্ষা না করলে ভবিষ্যতে খাদ্য উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হতে পারে এমন আশঙ্কা থেকেই কঠোর অবস্থানে প্রশাসন।”

অভিযান প্রসঙ্গে লায়লা নূর তানজু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এবং ডিসি স্যারের নির্দেশে নিয়মিত ভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থ এমন অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন জেলা ও উপজেলা প্রশাসনের প্রতি।

dailyalochitosangbad