নিজেস্ব প্রতিবেদকঃ
বুধবার (১৭ জুন) রাজশাহী জেলার পুঠিয়া থানা বার্ষিক পরিদর্শন করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।
পরিদর্শনকালে তিনি থানার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। পুঠিয়া থানার সকল রেজিস্টারসমূহ নিবিড়ভাবে পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। দায়িত্বরত অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় করেন।
পরিদর্শন সময়ে উপস্থিত ছিলেন, মোঃ শরিফুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাজশাহী, মোঃ খালেদ হোসেন, সহকারী পুলিশ সুপার (চারঘাট সার্কেল) রাজশাহী, অতিরিক্ত দায়িত্বে (পুঠিয়া সার্কেল), রাজশাহীসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।
এই সময় নাঈমুল ইসলাম পুলিশের দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার পরিচয় দেয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন। তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় আরো তৎপর ও জনবান্ধব ভূমিকা পালনের আহ্বান জানান এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া থানার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
এ সময় জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা, মিরসরাই সার্কেল অফিসার ও মিরসরাই ও সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন।

