নিজেস্ব প্রতিবেদকঃ
রাজশাহী দুর্গাপুর উপজেলার ৭নং জয়নগর ইউনিয়নে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
২১ মে (বৃহস্পতিবার) সকাল ১০.০০ মিনিটে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও প্রতিনিধি মোঃ মেহেদী হাসান (উপজেলা আইসিটি কর্মকর্তা)। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ইউনিয়ন বিএনপি নেতা মোঃ বাবুল মাষ্টার (বিএসসি),মুস্তাক মাষ্টার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ইউনিয়নের মোট ৮৩৪ উপকারভোগীর মধ্যে ৭৪৬ জন উপস্থিতর মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। বৈরী আবহাওয়ার জন্য ৮৮ জন আসতে পারেননি। যারা অনুপস্থিত পরবর্তীতে তারা আসলে তাদের মাঝে বিতরণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মেহেদী হাসান বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ভিজিএফ’র চাল বিতরণ করা হচ্ছে। প্রকৃত অসহায় ও নিম্ন আয়ের মানুষ যাতে এই সহায়তা পান, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
উল্লেখ থাকে, এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান ৫ আগষ্ট ২৪ সরকার পতনের পর থেকে পলাতক থাকায় বর্তমানে প্রশাসকের দায়িত্ব পালন করছেন, মোঃ আসাদুজ্জামান (উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা)। সপ্তাহে ২ দিন পরিষদে বসার পরিপত্র থাকলেও তিনি মাস পেরোলেও পরিষদে আসেন না। এমনটাই অভিযোগ করেছেন পরিষদে সেবা নিতে আসা সেবা প্রত্যাশীদের অনেকেই। বিস্তারিত পরবর্তীতে আমারাই তুলে ধরবো দেশবাসীর সামনে।
চাল পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ সহায়তা তাদের জন্য অনেক উপকারে এসেছে বলে জানান।

