ঢাকাTuesday , 19 August 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্রগ্রাম
  11. চাঁপাইনবাবগঞ্জ
  12. জনপ্রিয় সংবাদ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. বন ও পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

দুই বছরেও গ্রেফতার হয়নি ওয়ারেন্টি ভুক্ত আসামি তুষার 

Link Copied!

নিজেস্ব প্রতিবেদকঃ 

রাজশাহী মহানগর রাজপাড়া থানার ওয়ারেন্ট ভুক্ত আসামি মোঃ আরাফাত হোসেন তুষার(২৬) এর নাম একাধিক মামলার গ্রেফতারী পরোয়ানা থাকলেও পুলিশ এখনও তাকে গ্রেফতার করতে পারেনি।

সরেজমিনে জানা যায়,রাজশাহী মহানগর রাজপাড়া থানা বহরমপুরের মোঃ রফিকুল ইসলামের ছেলে তুষার। ডিবি আনোয়ার হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ গজ উত্তরে ২৫৩ নং বাড়ি । তুষারের নামা মাদক ব্যবসা,চেক জালিয়াতি,চুরি,ছিনতাই,জুয়া সহ একাধিক মামলা রয়েছে এবং বেশ কিছু মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকলেও পুলিশ এখন পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি।

সূত্র বলছে, ২০২০ সালে এই তুষার রাজশাহীর স্থানীয় ডেভেলপার এমকেএইচ(মোঃ কবির হোসেন) এর রড/রাজ মিস্ত্রীর সাব কন্ট্রাক্টর ছিল। মোঃ কবির হোসেনের বোন জামাই মোঃ রফিকের সহায়তায় তুষার বিভিন্ন জনের কাছে স্ট্যাম্প ও চেকের মাধ্যমে টাকা ধার নিতো। সময় মত টাকা ফেরত চাইলে স্থানীয় ক্যাডার বাহিনী এনে রফিক ও তুষার পাওনাদারদের নানা রকম ভয়-ভীতি ও হুমকি-ধামকি দিত। পরবর্তীতে অনেক পাওনাদার আইনের আশ্রয় নিয়েছেন। তুষার মাদক ব্যবসা,জুয়ার সাথেও জড়িত বলে জানান স্থানীয় জনতা।

কথা হয় তেমনি এক পাওনাদার মোঃ আলামিন হকের সাথে তিনি বলেন, আমার বাসা মহানগরীর ২৫ নং ওয়ার্ড,বোয়ালিয়া থানা। আমি ২০২১ সালে মোঃ কবির হোসেন ডেভেলপার এর ম্যানেজার পদে দায়িত্ব পালন কালে তুষার ও রফিকের সাথে পরিচয়। সেই পরিচয়ে তুষার ও রফিক সাইট(বিল্ডিং লেবার খরচ) পরিচালনার জন্য দিনে দিনে আমার কাছে টাকা নেয় এবং পরবর্তীতে টাকা ফেরতে নানা টালবাহানা করে। ১০০ টাকার ৩টি স্ট্যাম্পে লিখিত দিয়ে সময় নেয়। সময় মত টাকা চাইলে টাকা না দিয়ে আবারও ভয়-ভীতি ও হুমকি-ধামকি দিতে থাকে । আমি বাধ্য হয়ে আইনের আশ্রয়ে যায় ২০২৩ সালে মামলা নং সিআর ৪২৫/২০২৩ বোয়ালিয়া,ধারা-৪০৬,৪২০,৫০৬(২)দা.বি। সে আদালতে হাজির না হলে মেজিস্ট্রেট মোঃ ফয়সাল তারেক ও মোঃ মোস্তফা কামালের বেঞ্চ তুষারের গ্রেফতারী পরোয়ানা জারি করেন।গ্রেফতারি ফরম নং ৩৯০৫,হাইকোর্ট ক্রিমিনাল প্রসেস ফরম নং ১২। কিন্তু দুঃখের বিষয় পুলিশ তাকে ২ বছরেও গ্রেফতার করতে পারেনি।

রাজপাড়া থানা সূত্রে জানা যায়, তুষারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং একাধিক গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

পুলিশ কেনো তাকে গ্রেফতার করছে না এই বিষয়ে জানতে কথা হয় রাজপাড়া থানার অফিসার ইনচার্জ অফিসার ইনচার্জ জনাব মোঃ আশরাফুল আলম বলেন, মোঃ আরাফাত হোসেন তুষারের নামে একাধিক ওয়ারেন্ট আছে। সে পলাতক, পুলিশ তাকে খুঁজছে। দেশের যে প্রান্তেই থাকুক সঠিক তথ্য পেলে তাকে গ্রেফতার করা হবে।

dailyalochitosangbad