স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী পুঠিয়ায় “সবুজ হোক পুঠিয়া, সমৃদ্ধ হোক বাংলাদেশ”—এই প্রত্যয়কে সামনে রেখে পুঠিয়া পৌরসভায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছেন, শিবু দাশ, প্রশাসক, পুঠিয়া পৌরসভা, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুঠিয়া, রাজশাহী।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দেশব্যাপী ‘ন্যাশনাল গ্রিন মিশন’-এর আওতায় ৫ বছরে ২৫ কোটি চারা রোপণের কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। জুন থেকে আগস্ট মাসে বাড়ির আঙিনা, পতিত জমি বা নিরাপদ স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানোর জন্য নিয়মিত পরিচর্যার উদ্যোগ নেওয়া প্রয়োজন সকলের।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পুঠিয়া পৌরসভার বিভিন্ন স্থানে ৪র্থ পর্যায়ে ১২০টি ফলদ, বনজ, ঔষধি ও অন্যান্য উপকারী বৃক্ষ রোপণ করা হয়। মানবিক এসি ল্যান্ড খ্যত পৌর প্রশাসক শিবু দাসের সক্রিয় অংশগ্রহণ ও তত্ত্বাবধানে বৃক্ষরোপণ করা হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ কারি সংশ্লিষ্টরা বলেন, “একটি গাছ শুধু অক্সিজেনের উৎস নয়; এটি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
বৃক্ষরোপণ প্রসঙ্গে শিবু দাস বলেন, “সবুজ ও পরিচ্ছন্ন পুঠিয়া গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে। একটি গাছ রোপণ মানেই আগামী দিনের নিরাপদ ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, পৌর প্রশাসক পৌরসভার উন্নয়নে নানা উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছেন। পরিবেশ রক্ষায় এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

