স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী মহানগরীর এক ফিলিং স্টেশনে পুলিশের ভুয়া পরিচয়ে জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা করায় এক যুবককে হাতেনাতে আটক করে ফিলিং স্টেশন কতৃপক্ষ।
৫ এপ্রিল (রবিবার) এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পরবর্তীতে ঐ যুবকে প্রশাসনের হাতে দিলে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশ দেওয়া হয়েছে। দুপুর ১.১৫ মিনিট (আনুমানিক) বোয়ালিয়া মডেল থানার গুল গফুর ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন অন্তর।
দন্ডপ্রাপ্ত ব্যক্তি মো. তৌহিদুর রহমান (২৯)। তিনি কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকার বাসিন্দা এবং মো. মোবারক হোসেনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, তৌহিদুর রহমান নিজেকে পুলিশের সদস্য পরিচয় দিয়ে পাম্প থেকে জ্বালানি তেল নেওয়ার চেষ্টা করেন। পাম্প কর্তৃপক্ষের সন্দেহ হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে এবং তাৎক্ষণিক অভিযান চালানো হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় ঘটনাস্থলেই তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রশাসন জানিয়েছে, এ ধরনের প্রতারণা ও অনিয়ম প্রতিরোধে জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

