নিজেস্ব প্রতিবেদকঃ
প্রতি বছর ১০ই মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত হয়। তারই ধারাবাহিকতায় রাজশাহী দুর্গাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক র্যালি অনুষ্ঠিত হয় ১০ই মার্চ (মঙ্গলবার) সকাল ১০.৩০ মিনিটে । র্যালি শেষে মহড়ার আয়োজন করে দুর্গাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
এই বছরে দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল- “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দুর্যোগ পূর্ববর্তী প্রস্তুতি, দুর্যোগ পরবর্তী করণীয় বিভিন্ন সতর্কতা ও সচেতনতা মূলক বার্তা জানাতেই দিবসটি উদযাপিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাশতুরা আমিনার সভাপতিত্বে,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহমেদ এর সার্বিক তত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) লায়লা নুর তানজু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বরেন্দ্র প্রকৌশলী মো: নাইমুল হাসান, থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, সাব-রেজিস্ট্রার অফিসার নাজমুল হোসাইন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বাবুল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম রাকিবুল ইউসুফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বাবুল হক, আইসিটি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ইব্রাহিম হোসেন,আনসার ভিডিপি কর্মকর্তা শম্পা পারভীন,ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর এম এ মতিন হোসেন প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী,জনপ্রতিনিধি,স্থানীয় গণমাধ্যম কর্মী ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মাশতুরা আমিনা দুর্যোগ কি ও দুর্যোগের প্রকার ভেদ, দুর্যোগ পূর্ববর্তী প্রস্তুতি ও পরবর্তী করনীয়, দুর্যোগের পূর্বাভাস পাওয়ার পর দুর্যোগকালে করণীয় বিষয়ে আলোচনা করেন।দুর্যোগ পূর্ববর্তী সময়ে সরকারি ও বেসরকারি সেচ্ছা সেবকদের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং তাদের পরামর্শ অনুযায়ী প্রস্তুতি গ্রহনের পরামর্শ প্রদান, দুর্যোগ পূর্বাভাস পাওয়ার পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে প্রচারের মাধ্যমে জনসচেতনা বৃদ্ধির পরামর্শ, বিপদ সংকেত পাওয়া মাত্র প্রয়োজনীয় কাগজ পত্র টাকা পয়সা, গুরুত্বপূর্ন দ্রব্যসামগ্রী, পশুপ্রাণী ও পরিবারের বয়ষ্ক, অসুস্থ, ও প্রতিবন্ধী ব্যক্তি থাকলে তাহাদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করেন। ঘূর্ণিঋড় ও জলোচ্ছ্বাসে ক্ষতি গ্রস্থ ব্যক্তি যাতে শুধু এনজিও ও সরকারি সাহায্যের অপেক্ষায় বসে না থেকে অন্যকে সাহায্য করে সেই সব বিষয়ে পরমর্শ প্রদান এবং শুধু মাত্র রিলিফের মূখাপেক্ষী না হয়ে নিজের পায়ে দাঁড়াতে সচেষ্ট হতে পরামর্শ প্রদান করেন ।

