নিজেস্ব প্রতিবেদকঃ
রাজশাহী দুর্গাপুর জয়নগর ইউনিয়ন পারিলা গ্রামে আগুনে পুড়ে যাওয়া পানবরজের ক্ষতিগ্রস্ত ২ পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১২ হাজার টাকার দুইটি চেক ও ৪ বান্ডিল ঢেউটিন তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মাসতুরা আমেনা । এই সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহমেদ।
গত ২৩শে ফেব্রুয়ারি (সোমবার) রাত আনুমানিক ৮.৩০ মিনিট তারাবির নামাজের সময় দুর্বৃত্তরা পানবরজে আগুন ধরিয়ে দেয় এতে ২ কৃষকের পানবরজ পুড়ে যায়। এতে তাদের প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত ভ্যান চালক সাহাবুর ও নজরুল।
তারা বলেন, সেখানে অবৈধ পুকুর খনন করছে পারিলা গ্রামের মেহেদী, আকবর, মিজান, সালাউদ্দিন ও সানা। আমাদের জমি পুকুরের চাই আমরা না দেওয়াতে তারা পানবরজে আগুন ধরিয়ে দিয়েছে বলে দাবি করেন।
পরবর্তীতে বিশিষ্ট সমাজ সেবক, দৈনিক বিজয়২৪-এর সম্পাদক ও প্রকাশক সাংবাদিক আলামিন হক বিজয়ের মাধ্যমে উপজেলা প্রশাসনের কাছে সহযোগিতার জন্য আবেদন করা হয়। মাত্র দুই দিনের ব্যবধানে আমরা অনুদানের ১২ হাজার টাকার ২ টি চেক ও ৪ বান্ডিল ঢেউটিন পেয়েছি। তারা ইউএনও,পিআইও এবং সাংবাদিক বিজয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই বিষয়ে মাসতুরা আমেনা (ইউএনও) বলেন, বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। সমস্ত ক্ষতিপূরণ দেওয়ার ক্ষমতা আমার নাই। আমি সরকারি কর্মকর্তা। সরকারি আইনের মাধ্যমে সর্বোচ্চ দিতে পারেছি। এটা আমার মানসিক শান্তি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরেছি।

