ঢাকাSaturday , 20 December 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্রগ্রাম
  11. চাঁপাইনবাবগঞ্জ
  12. জনপ্রিয় সংবাদ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মোহনপুরে ক্ষমতার অপব্যবহার ও বাড়ি ভাঙচুরের অভিযুক্ত ইউপি সদস্য মোজাফফর আলী আটক

দৈনিক বিজয় ২৪
December 20, 2025 10:05 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীর মোহনপুর উপজেলার ৪ নং মৌগাছি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোজাফফর আলী (৪৮)এর বিরুদ্ধে ভূমিদস্যুতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও বাড়ি ভাঙচুর সহ একাধিক অভিযোগ উঠেছে।তিনি নওপাড়া গ্রামের বাসিন্দা এবং মহাসিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলামিনের সঙ্গে যোগসাজশ করে মোজাফফর আলী নিজ ইউনিয়ন এলাকায় ক্ষমতার অপব্যবহার করে ভূমি দখল, ভয়ভীতি প্রদর্শন, বাড়ি ভাঙচুরসহ নানা তাণ্ডব চালিয়েছেন বলে অভিযোগ রয়েছে। ওই সময় এসব কর্মকাণ্ডের শিকার হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মীসহ এলাকার সাধারণ মানুষরা।

এছাড়া গত ৫ আগস্ট ছাত্রদের ওপর সংঘটিত বর্বর হামলার ঘটনায় ইউপি সদস্য মোজাফফর আলী ও তার সহযোগীরা সক্রিয় ভূমিকা পালন করেন বলেও স্থানীয়দের অভিযোগ।

স্থানীয়রা আরও জানান, মোজাফফর আলীর বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও লুটপাট সংক্রান্ত মামলা রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ১৬ ডিসেম্বর রাতে মোহনপুর থানা পুলিশ তাকে আটক করে। পরদিন ১৭ ডিসেম্বর সকাল ১০টার দিকে তাকে আদালতে সোপর্দ করা হলে মামলার প্রাথমিক সত্যতা পাওয়ায় আদালত তার নাম মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।

অন্যদিকে এলাকাবাসীর অভিযোগ, ৫ আগস্টের ঘটনার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে গেলেও ইউপি সদস্য মোজাফফর আলীর সহযোগী নাসির প্রকাশ্যে এলাকায় দাপটের সঙ্গে চলাফেরা করছেন। তাদের দাবি, নাসির এখনও আওয়ামী লীগের পক্ষে নানা তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

এলাকাবাসী অবিলম্বে নাসিরকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

dailyalochitosangbad