নিজেস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত পুলিশ হাসপাতালে অফিসার ও ফোর্সের কল্যাণে স্থাপিত ফিজিওথেরাপি সেন্টার-এর শুভ উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আশিক সাঈদ।
রবিবার (২৬ জুলাই) ২০২৬ বিকাল ৪:৩০ ঘটিকায় পুলিশ লাইনসে এই হাসপাতালের উদ্বোধন করেন তিনি। এই সময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “চিকিৎসা সেবা হলো মানুষের মৌলিক অধিকার, যা নিশ্চিত করে সুস্থ জীবন ও রোগমুক্ত সমাজ। স্বাস্থ্যই সকল সুখের মূল। তাই প্রতিটি মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা হলেন সমাজের প্রকৃত সেবক। তারা নিবেদিতপ্রাণ হয়ে দিনরাত মানুষের জীবন বাঁচান। চিকিৎসায় অর্থের চেয়ে রোগীর প্রতি মানবিক আচরণ ও সঠিক সেবা বেশি প্রয়োজন।”
উদ্বোধন শেষে ডিআইজি এবং তাঁর সহধর্মিণী মিসেস. শামীম আরা হক, উপদেষ্টা, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জ, পুলিশ লাইনস প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। এই সময় তিনি বলেন,”পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত জরুরি। এটি বায়ুমণ্ডলের তাপমাত্রা কমায়, অক্সিজেনের মাত্রা বাড়ায় এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। দেশের সকল নাগরিকে অনন্ত ১ করে চারা রোপণ ও পরিচর্যার আহ্বান জানান তিনি।”
পরবর্তীতে পুলিশ লাইনস মাঠ, চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত গ্যালারিতে বসে খেলা দেখেন ক্রীড়া প্রেমী এই পুলিশ কর্মকর্তা। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিআইজি, রাজশাহী রেঞ্জ বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী শামীম আরা হক।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডিআইজি তাঁর বক্তব্যে পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতা, শৃঙ্খলা, দলগত চেতনা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। এ ধরনের ক্রীড়া আয়োজন পুলিশ সদস্যদের সুস্থ, কর্মক্ষম ও পেশাদার হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপারসহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ অফিসার ও ফোর্সের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

