ঢাকাMonday , 15 June 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্রগ্রাম
  11. চাঁপাইনবাবগঞ্জ
  12. জনপ্রিয় সংবাদ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. বন ও পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার দেশের সুস্থ পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে- মাসতুরা আমিনা

Link Copied!

নিজেস্ব প্রতিবেদকঃ 

রাজশাহী দুর্গাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর অপপ্রচার রোধে সরকারি কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেত্রী বৃন্দ এবং গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ জুন (সোমবার) উপজেলা পরিষদ সভা কক্ষে গোলটেবিল আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাসতুরা আমিনা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, দুর্গাপুর, রাজশাহী। সভায় উপস্থিত ছিলেন, লায়লা নূর তানজু, সহকারী কমিশনার (ভূমি),পঞ্চনন্দ সরকার, ভারপ্রাপ্ত কর্মকর্তা, দুর্গাপুর থানা,ড.রুহুল আমিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা,সাহানা পারভিন লাবনী, উপজেলা কৃষি কর্মকর্তাসহ উপজেলার সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারী এবং রাজনৈতিক দলের নেত্রী বৃন্দ।

সভায় রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র ও উদার মূল্যবোধের গুরুত্ব। গণতন্ত্র ও উদার মূল্যবোধবিরোধী অপপ্রচার এবং তা মোকাবিলার উপায়। সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের গুরুত্ব। ধর্মে নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও মানবিকতার শিক্ষা। পরিবার ও সমাজে নারীর মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণ।মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব এবং প্রতিরোধে করণীয়। অনলাইন জুয়ার নেতিবাচক প্রভাব এবং প্রতিরোধের উপায়। জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ সংরক্ষণ ও বিকাশের গুরুত্ব। সাইবার নিরাপত্তা বৃদ্ধি, ডিজিটাল সাক্ষরতা ও নৈতিকতা চর্চার ওপর জোর দেওয়া হয়।

এছাড়াও আলোচনা হয়, সামাজিক মাধ্যমে আসা যেকোনো তথ্য যাচাই-বাছাই না করে শেয়ার না করা। এআই (AI) প্রযুক্তির ব্যবহার, ডিপফেক (Deepfake) এবং ভুয়া আইডি থেকে ছড়ানো বিদ্বেষমূলক প্রচারণা রুখতে জনমত গঠন। গুজব সৃষ্টিকারী ও চরিত্রহননকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ। স্কুল-কলেজ পর্যায় থেকে শুরু করে সব স্তরের মানুষের মাঝে ইন্টারনেটের সঠিক ও ইতিবাচক ব্যবহার শেখানো নিশ্চিত করা।

সামাজিক যোগাযোগ মাধ্যমের অবাধ অপব্যবহার এবং পরিকল্পিত বিভ্রান্তিকর প্রচারণার ফলে দেশের সামগ্রিক পরিবেশ আজ চরম হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেন সুশীল সমাজের প্রতিনিধিরা।

তাঁরা বলেন, “জনগণের মৌলিক অধিকার, জনকল্যাণ এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। দেশের সুস্থ পরিবেশ নষ্ট করার জন্য একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করছে, যা অনভিপ্রেত ও উদ্বেগজনক।”

দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক সুযোগকে নস্যাৎ করার গভীর ষড়যন্ত্র চলছে বলে দাবি করেন তাঁরা। দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে একটি অশুভ শক্তি সক্রিয় হয়ে উঠেছে। গণতন্ত্রকে সুসংহত রাখতে এই সংকটময় মুহূর্তে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান তাঁরা।

সভাপতির বক্তব্যে মাসতুরা আমিনা বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার দেশের সুস্থ পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। দেশে গণতন্ত্র ও জনগণের অধিকারে অবিশ্বাসী অপশক্তিকে প্রতিহত করতে গণতন্ত্রে বিশ্বাসী সব শক্তিকে ঐক্যবদ্ধ ও সোচ্চার হতে হবে। আইনি প্রক্রিয়ায় এসব অপপ্রচার বন্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, সরকারের নির্দেশনায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা বদ্ধপরিকর।”

dailyalochitosangbad