ঢাকাMonday , 8 June 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্রগ্রাম
  11. চাঁপাইনবাবগঞ্জ
  12. জনপ্রিয় সংবাদ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. বন ও পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

Link Copied!

নিজেস্ব প্রতিবেদকঃ 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৬নং মাড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৮ জুন (রোববার) বিকেল ৩টায় মাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মোস্তাক আহমেদ প্রাং-এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চার বারের সাবেক সফল চেয়ারম্যান হাসান ফারুক ইমাম (সুমন)।

আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দূরদর্শিতা, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান এবং দেশের উন্নয়ন-অগ্রগতিতে তাঁর ভূমিকার কথা তুলে ধরেন।

বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়কই ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী চেতনার অন্যতম প্রধান রূপকার। তাঁর আদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগের শিক্ষা নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। একই সঙ্গে তারা জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভা বিএনপির সদস্য সচিব রেজাউল করিম স্বপন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ চয়েন উদ্দিন শেখ, উপজেলা বিএনপির সদস্য আবু বক্কর সিদ্দিক,উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মোঃ মুনসুর রহমান, দুর্গাপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আয়নাল হক, মাড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মুক্তার হোসেন, নওপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন শেখ সহ উপজেলা,পৌর, ইউনিয়ন বিএনপির ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিশেষ এক সাক্ষাৎকারে জিয়াউর রহমানের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরে হাসান ফারুক ইমাম (সুমন) বলেন,”বাংলাদেশ জাতীয়তাবাদি দল(বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা প্রদান করেন এবং মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য তাকে ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত করা হয়। পরবর্তীতে ১৯৭৭ সালে তিনি বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে নিহত হন।”

বিএনপির রাজনীতি তাদের আগমনের ইতিহাস জানতে চাইলে তিনি বলেন,” আমার পিতা প্রয়াত মোল্লা আব্দুল ওয়াহেদ ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাগ দলের দুর্গাপুর উপজেলার আহবায়ক ছিলেন। ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠিত হলে তিনি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য পদ পান। ২০১৯ সালে দুর্গাপুর উপজেলা বিএনপির আহবায়কের দায়িত্ব পালন করেন। তিনি একাধিক বার উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পিতার আদর্শ,সততা,কর্মস্পৃহা ও দেশপ্রেম এবং জনগণের প্রতি ভালবাসা যা আমাকে বিএনপির রাজনীতিতে অনুপ্রাণিত করেছে। আমি বিভিন্ন সময় দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছি। জনগণের মাঝে জনগণের ভালবাসা নিয়ে থাকতে চাই। আমার পিতার মত আমিও শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে বিএনপির রাজনীতি করে যেতে চাই মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত।”

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ,শান্তি এবং সমৃদ্ধি কামনা করা হয়।

dailyalochitosangbad