ঢাকাMonday , 11 May 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্রগ্রাম
  11. চাঁপাইনবাবগঞ্জ
  12. জনপ্রিয় সংবাদ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় এমপি-নজরুল ইসলাম 

Link Copied!

নিজেস্ব প্রতিবেদকঃ 

রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৪নং দেলুয়াবাড়ী ও ৭নং জয়নগর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মে) বিকেল ৪টায় উপজেলার বখতিয়ারপুর ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। সভাকে ঘিরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে।

সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও দেলুয়াবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং উত্তর বঙ্গের বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী মোঃ গোলাম সাকলায়েন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ নজরুল ইসলাম মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস.এম. আকবর আলী বাবলু,পৌর বিএনপির আহবায়ক হাসানুজ্জামান লাল্টু, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ রেজাউল করিম স্বপন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মাড়িয়া ইউনিয়নের ৪ বারের সাবেক চেয়ারম্যান হাসান ফারুক ইমাম সুমন, ২নং কিসমতগণকৈড় ইউপির সাবেক চেয়ারম্যান মাসুদ রানা,পৌর বিএনপির সাবেক সভাপতি আঃ আজিজ মন্ডল, পৌর বিএনপির সাবেক সভাপতি বজলুর রহমান, উপজেলা বিএনপির সদস্য গোলাম মর্তুজা, জার্জিস হোসেন সোহেল, অধ্যাপক জিয়াউল হক রতন, দেলুয়াবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম সরকার সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়াও দেলুয়াবাড়ী ও জয়নগর ইউনিয়ন বিএনপি, যুবদল,ছাত্রদল এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় দলকে আরও সুসংগঠিত করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে জনগণের পাশে থেকে দলীয় কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান তারা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোঃ নজরুল ইসলাম মন্ডল বলেন, আমরা গত ১৭ বছর সবাইকে নিয়ে রাজনীতি করেছি, পদ নিয়ে রাজনীতি করি নাই। আমার পরিবারের একজনকে হত্যা করা হয়েছে, তবুও আমরা রাজনীতি থেকে সরে দাঁড়াই নাই। রাজনীতিতে সঠিকভাবে শ্রম দিলে তা কখনো ব্যর্থ হয় না। যারা ত্যাগী, তারা অবশ্যই দলের পক্ষ থেকে মূল্যায়িত হবেন। তাদের কাজের মাধ্যমেই দল সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, গত ১৭ বছরে আমি এবং আমার ছেলে-মেয়েরা জীবনের ঝুঁকি নিয়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি। দল আমাকে যেমন মূল্যায়ন করেছে, আমিও আপনাদের মূল্যায়ন করে আসছি। আমার বড় ভাই আব্দুস সাত্তার মন্ডল দুর্গাপুরবাসীকে যেভাবে ভালোবেসেছেন, আমিও ঠিক তেমনি দুর্গাপুরবাসীকে ভালোবাসি। আপনারা আমার উপর আস্থা রাখবেন, আমি আপনাদের আশা পূরণ করবো ইনশাআল্লাহ।

সভাপতির বক্তব্যে মোঃ গোলাম সাকলায়েন বলেন, “আমাদের মাঝে ঐক্য তৈরি করতে হবে। সবাইকে একমতে কাজ করতে হবে। তাহলেই আগামীর বাংলাদেশ আরও সুন্দর হবে এবং তারেক জিয়ার হাত আরও শক্তিশালী করা সম্ভব হবে। তিনি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন আমরা সবাই মিলে একটি সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও আদর্শভিত্তিক বিএনপি গড়ে তুলি। আমাদেরকে মনে রাখতে হবে সবার আগে বাংলাদেশ।

dailyalochitosangbad