ঢাকাTuesday , 5 May 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্রগ্রাম
  11. চাঁপাইনবাবগঞ্জ
  12. জনপ্রিয় সংবাদ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে ২ দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত 

Link Copied!

নিজেস্ব প্রতিবেদকঃ 

রাজশাহী দুর্গাপুর উপজেলার দাওকান্দি উচ্চ বিদ্যালয়ের মাঠে ৩য় বারের মতো ৪ ও ৫ মে (সোমবার ও মঙ্গলবার) ২ দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দাওকান্দি ও পাশ্ববর্তী বিভিন্ন গ্রামের মুসল্লিদের সার্বিক সহযোগিতা এই মাহফিলের আয়োজন করা হয় বলে জানান স্থানীয়রা।

১ম দিনঃ আলহাজ্ব ডাঃ মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ সাইদুর রহমান মন্টু,সাবেক মেয়র,দুর্গাপুর পৌরসভা ও সদস্য, রাজশাহী জেলা বিএনপি। প্রধান বক্তা ছিলেন, মাওলানা মোঃ আব্দুল মজিদ,সিংড়া,নাটোর।

২য় দিনঃ আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মোঃ গোলাম সাকলায়েন,সাবেক সভাপতি,দুর্গাপুর উপজেলা বিএনপি, সাবেক চেয়ারম্যান, দেলুয়াবাড়ি ইউনিয়ন পরিষদ এবং বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী। প্রধান বক্তা ছিলেন, আলহাজ্ব মুফতি মাওলানা মোঃ বজলুর রশিদ মিঞা। এই মাহফিলে বক্তারা কুরআন ও হাদীসের কথা বলেন।

প্রধান বক্তা বলেন, তাফসীরুল কুরআন মাহফিল হলো পবিত্র কুরআনের আয়াত সমূহের সহজ ও সাবলীল ব্যাখ্যা, বিশ্লেষণ এবং দৈনন্দিন জীবনে এর প্রয়োগ । কুরআন ও হাদীসের আলোকে ঈমান, আমল, ইসলামী ইতিহাস, সামাজিক ন্যায়বিচার এবং সমসাময়িক বিষয় নিয়ে তিনি আলোচনা করেন।

সাংস্কৃতিক ও জ্ঞানভিত্তিক আলোচনার মাধ্যমে মাহফিল গুলো মানুষের মধ্যে ধর্মীয় সচেতনতা তৈরিতে ভূমিকা রাখে। এই সময় কুরআনের ধ্বণিতে মুখরিত হয় আকাশ-বাতাস। হাজারো মুসল্লি নিস্তব্ধ হয়ে শুনতে থাকেন কুরআন-হাদিসের বয়ান। বক্তা এলাকাবাসীর প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন এই আয়োজনের জন্য।

dailyalochitosangbad