ঢাকাTuesday , 5 May 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্রগ্রাম
  11. চাঁপাইনবাবগঞ্জ
  12. জনপ্রিয় সংবাদ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, জরিমানা ১ লক্ষ টাকাসহ আটক-১

Link Copied!

নিজেস্ব প্রতিবেদকঃ 

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অবৈধভাবে পুকুর খনন ও বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি পরিবহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি লায়লা নুর তানজু ।

সোমবার (০৪ মে ) আনুমানিক রাত ১১টার দিকে উপজেলার ৫ নং ঝালুকা ইউনিয়নের গৌরিহার পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দুইটি কাকড়া গাড়িকে হাতেনাতে মাটি পরিবহন অবস্থায় আটক করা হয় এবং আশিক নামের এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। এ সময় মাটি খননের কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন ও দুইটি ব্যাটারি নিষ্ক্রিয় করে দেওয়া হয় বলে জানা গেছে।

সংশ্লিষ্ট আইনের আওতায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৫ ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে অভিযুক্তকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু।তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

dailyalochitosangbad