ঢাকাFriday , 20 February 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্রগ্রাম
  11. চাঁপাইনবাবগঞ্জ
  12. জনপ্রিয় সংবাদ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী ডিসির কঠোর নির্দেশে পাল্টে গেলো অবৈধ পুকুর খননের চিত্র

Link Copied!

নিজেস্ব প্রতিবেদকঃ

আফিয়া আক্তার,জেলা প্রশাসক, রাজশাহী (ডিসি) এর কঠোর নির্দেশে দুর্গাপুরে অবৈধ পুকুর বন্ধে ভ্রাম্যমাণ আদালতের সাঁড়াশি অভিযানে ২ দিনে ১২ টি ভেকু নিষ্ক্রিয়, মামলা হয়েছে ৫ টি !

বুধ.ও বৃহস্পতিবার (১৮ ও ১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নুর তানজু। কৃষিজমির উর্বরতা রক্ষায় প্রশাসনের এমন কঠোর অবস্থান স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

উপজেলার জয়নগর ইউনিয়নের পারিলা ও আনুলিয়া, কিসমত গনকৈড় ইউনিয়নের উজানখলসী ও মঙ্গলপাড়া এবং নওপাড়া ইউনিয়নের আলিয়াবাদ গ্রামের বিলে ২ দিনে ৫ টি পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে কৃষি জমির উর্বর মাটি কেটে বিক্রির অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে মোট ১২টি ভেকু (এক্সকাভেটর) মেশিন নিষ্ক্রিয় করা হয়, যা অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত হচ্ছিল।

উজানখলসী বিল এলাকায় দায়েরকৃত নিয়মিত মামলাগুলোর মধ্যে রয়েছে,মামলা নং ১০(১৬/০৩/২৫), মামলা নং ১৩(২৪/০১/২৫), মামলা নং ০১(০২/০৩/২৫), মামলা নং ০৫(২৩/০২/২৫) এবং মামলা নং ১৫ (২৩/০৬/২৫)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একাধিকবার সতর্ক করার পরও কিছু প্রভাবশালী চক্র কৃষিজমির টপসয়েল কেটে বিক্রির সঙ্গে জড়িত ছিল।

ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে ভূমি মালিকদের অবৈধভাবে পুকুর খনন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কোনো চক্র জোরপূর্বক খনন কার্যক্রম পরিচালনার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে যথাযথ কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষি জমির সুরক্ষা ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে নির্দেশ দিয়েছেন ডিসি স্যার। কৃষিজমির টপসয়েল রক্ষা না করলে ভবিষ্যতে খাদ্য উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হতে পারে এমন আশঙ্কা থেকেই কঠোর অবস্থানে প্রশাসন। স্থানীয় সচেতন মহল এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন জেলা ও উপজেলা প্রশাসনের প্রতি।

dailyalochitosangbad