ঢাকাMonday , 2 February 2026
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ক্যাম্পাস
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্রগ্রাম
  12. চাঁপাইনবাবগঞ্জ
  13. জনপ্রিয় সংবাদ
  14. জাতীয়
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নজরুল ইসলামের পক্ষে ধানের শীষের প্রচারণায় কেন্দ্রীয় যুবদল নেতা- গোলাম মোস্তফা

Link Copied!

দুর্গাপুর প্রতিনিধিঃ

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) সংসদীয় আসনটি বরাবরই রাজনৈতিক দল গুলোর কাছে একটি গুরুত্বপূর্ণ আসান। এই আসনে প্রতিটি জাতীয় নির্বাচনে দেখা গিয়েছে বিভিন্ন দলের heavy weight প্রার্থীদের ভোটের মাঠে লড়াই করতে।

আগামী ১৩ তম জাতীয় নির্বাচনে এখন পর্যন্ত এই আসনটিতে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির ধানের শীষ প্রতীকে অধ্যাপক মোঃ নজরুল ইসলাম। যিনি ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে সামান্য কিছু ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। টানা ৩য় বারের মত দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, নজরুল ইসলামের হাতে ধানের শীষ তুলে দিয়েছেন। দলের সিদ্ধান্ত মেনে নিয়ে নজরুল ইসলামের পক্ষে দলের দুঃসময়ের সৈনিক, জনাব তারেক রহমানের আস্থাভাজন যুবদল কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা তাঁর শত শত নেতাকর্মী নিয়ে ২রা ফেব্রুয়ারি দুর্গাপুরের বিভিন্ন স্থানে গণসংযোগ করে ধানের শীষে ভোট চান।

এই সময় তাঁর সাথে ছিলেন, শফিকুল ইসলাম আজম, সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক, দুর্গাপুর পৌরসভা, মাইনুল ইসলাম, সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক, দুর্গাপুর উপজেলা যুবদল, মোশাররফ হোসেন, সাবেক সভাপতি, দুর্গাপুর পৌরসভা, সোহেল রানা শহিদ, সদস্য, রাজশাহী জেলা যুবদল, যুবনেতা মাহামুদ, যুবনেতা মাহাবুব, যুবনেতা মাসুম, যুবনেতা টুটুল, আলামিন রিমন, আহবায়ক,পৌর ছাত্রদল, ছাত্রনেতা আল সাইফ জীবন, যুবনেতা বিপ্লব, যুবনেতা কুরবান, যুবনেতা মামুন সহ অনেকেই।

গোলাম মোস্তফা বলেন,দেশে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে,দেশ সমৃদ্ধশালী করতে দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নাই।

গণ সংযোগ শেষে ধানের শীষের পক্ষে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে এক বিশাল মিছিলে নেতৃত্ব দেন গোলাম মোস্তফা।এই সময় স্লোগানে-স্লোগানে মুখরিত হয় রাজপথ।

dailyalochitosangbad